ডেল্টার ধাক্কায় টোকিও অলিম্পিকগামী ভারতীয় অ্যাথলিটদের জন্য আরও কড়া করোনা বিধি?

ডেল্টার ধাক্কায় টোকিও অলিম্পিকগামী ভারতীয় অ্যাথলিটদের জন্য আরও কড়া করোনা বিধি?

করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে ভারতে। তাতে শঙ্কিত হয়েই আগেভাগে সাবধান হতে চাইছে জাপান। ভারত সহ মোট ৬ দেশের অ্যাথলিটদের জন্য অতিরিক্ত কোভিড ১৯ টেস্ট বাধ্যতামূলক করা হতে পারে বলে খবর। এক জাপানি সংবাদমাধ্যমের তরফে এ কথা জানানো হয়েছে।

টোকিও পৌঁছনোর আগের সাত দিন টেস্ট

টোকিও পৌঁছনোর আগের সাত দিন টেস্ট

রবিবার জাপানি সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে যে টোকিও পৌঁছনোর সাত দিন আগে ভারতীয় অ্যাথলিটদের জন্য রোজ কোভিড ১৯ টেস্ট করার নিদান দেওয়া হতে পারে। মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের অ্যাথলিটদের জন্যও একই নিয়ম চালু করা হতে পারে বলে জানানো হয়েছে। ১ জুলাই থেকে দিনগোনা শুরু হবে বলে খবর। যদিও জাপান সরকারের তরফে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

চলতি নিয়ম কী বলছে

চলতি নিয়ম কী বলছে

টোকিও অলিম্পিকগামী ভারতীয় অ্যাথলিটদের জন্য এখনও পর্যন্ত অন্য নিয়ম চালু রেখেছে জাপান সরকার। সে অনুযায়ী টোকিও পৌঁছনোর চার দিন আগে প্রতিযোগীদের অন্তত দুটি করে কোভিড ১৯ টেস্ট করার কথা। টেস্ট রিপোর্ট নেগেটিভ এলে তবেই ভারতীয় অ্যাথলিটরা জাপানে প্রবেশ করতে পারবেন বলে জানানো হয়েছে। সেটি পরিবর্তন করে আরও কড়া নিয়ম প্রণয়নের ভাবনাচিন্তা শুরু করেছে জাপান সরকার।

কেন এই ভাবনা

কেন এই ভাবনা

ইতিমধ্যেই অলিম্পিকে অংশ নিতে জাপানে পৌঁছে যাওয়া উগান্ডার দলের সদস্যরা করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছেন। ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানেও কোভিড ১৯-এর একই প্রকার পরিলক্ষিত হওয়ায়, ৬ দেশের অ্যাথলিটদের নিয়ে জাপান সরকার কোনও ঝুঁকি নিতে চাইছে বলে এক সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে।

সামনেই অলিম্পিক

সামনেই অলিম্পিক

২০২০ সালে শুরু হওয়ার কথা ছিল অলিম্পিক। করোনা ভাইরাসের জেরে তা এক বছর স্থগিত হয়ে যায়। আগামী ২৩ জুলাই থেকে গেমস শুরু হওয়ার কথা। তার আগে অতিমারীর আবহে অলিম্পিক বন্ধের দাবিতে সরব হয়েছেন জাপানের নাগরিকরা। যদিও নিজেদের অবস্থান থেকে সরতে রাজি নয় জাপান সরকার ও ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+