জাপান ওপেনের কোয়ার্টার ফাইনালে প্রণয়, ছিটকে গেলেন শ্রীকান্ত
জাপান ওপেনে আজ মিশ্র দিন ভারতের। এইচএস প্রণয় কোয়ার্টার ফাইনালে উঠলেও বিদায় নিলেন কিদাম্বি শ্রীকান্ত। বিশ্বের প্রাক্তন ৮ নম্বর শাটলার প্রণয় এদিন দ্বিতীয় রাউন্ড তথা প্রি কোয়ার্টার ফাইনাল পর্বের খেলায় পরাস্ত করলেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন লোহ কিন ইউকে। অন্যদিকে, এই সুপার ৭৫০ টুর্নামেন্টের রাউন্ড অব সিক্সটিনেই হেরে গেলেন কিদাম্বি শ্রীকান্ত।

প্রণয় গত সপ্তাহে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। এবার টোকিওয় অনুষ্ঠিত জাপান ওপেনের শেষ আটে পৌঁছে গেলেন তিনি। ৪৪ মিনিটের লড়াই বিশ্বের প্রাক্তন চ্যাম্পিয়নকে তিনি হারালেন ২২-২০, ২১-১৯ ব্যবধানে। বিশ্বের সাত নম্বর শাটলার সিঙ্গাপুরের লোহ কিন ইউকে এই নিয়ে চতুর্থ সাক্ষাতে তিনবারই পরাস্ত করলেন প্রণয়। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তিনি খেলবেন চাইনিজ তাইপের চৌ তিয়েন চেনের বিরুদ্ধে, বিশ্ব চ্যাম্পিয়নশিপে যিনি ব্রোঞ্জ জিতেছেন।
প্রণয় এই মুহূর্তে বিশ্বের ১৮ নম্বর শাটলার। চৌ তিয়েন চেনের বিরুদ্ধে শেষ দুটি দ্বৈরথে জয়লাভ করেছেন প্রণয়। তবে সামগ্রিক দ্বৈরথের ফলাফলে ৩-৪ ব্যবধানে পিছিয়ে রয়েছেন।
রাউন্ড অব সিক্সটিনে দুবারই পিছিয়ে পড়ে জয় ছিনিয়ে নেন প্রণয়। প্রথম গেমে একটা সময় তিনি পিছিয়ে ছিলেন ১১-১৯ ব্যবধানে এবং দ্বিতীয় গেমে ৬-১৪ ব্যবধানে। প্রণয় ভালো শুরু করলেও টানা পাঁচটি সেট জিতে বিরতিতে লোহ কিন ইউ ৭-৮ থেকে পৌঁছে যান ১১-৮ ব্যবধানে। এরপর দাপট দেখিয়ে তিনি ১৯-১১-এ এগিয়ে যান। এরপরই প্রণয় দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তুলমূল্য লড়াই জিতে এগিয়ে যান। দ্বিতীয় গেমেও বুদ্ধিদীপ্ত খেলার মাধ্যমে লিড বাড়িয়ে নিয়েছিলেন সিঙ্গাপুরের শাটলার। তবে এরপর ১৬-১৬ করে ফেলে শেষমেশ জয় ছিনিয়ে নেন। তাঁর সলিড বডি অ্যাটাক, নেটপ্লে লোহ কিন ইউয়ের চেয়ে অনেকটাই ভালো ছিল।
গতকাল বিশ্বের পাঁচ নম্বর শাটলার, মালয়েশিয়ার লি জি জিয়াকে হারিয়ে চমক দিয়েছিলেন কিদাম্বি শ্রীকান্ত। যদিও জয়ের ধারাবাহিকতা তিনি বজায় রাখতে পারলেন রাউন্ড অব সিক্সটিনের লড়াইয়ে। বিশ্বের ১৭ নম্বর জাপানের কান্তা সুনেইয়ামার কাছে হেরে গেলেন শ্রীকান্ত। ২০১৯ সালে কোরিয়া ওপেনের পর ফের শ্রীকান্তকে আজ হারালেন জাপানের এই শাটলার। খেলার ফল ২১-১০, ২১-১৬।












Click it and Unblock the Notifications