বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ভারতীয় বক্সার যমুনা বোরো
মেরি কমের পর বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ভারতের যমুনা বোরো।
মেরি কমের পর বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ভারতের যমুনা বোরো। প্রতিযোগিতার ৫৪ কেজি বিভাগের রাউন্ড অফ সিক্সটিনে ৫-০ পয়েন্টর ব্যবধানে প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দিয়েছেন ২২ বছরের ভারতীয় বক্সার।

অসম রাইফেলসে কর্মরত যমুনা বিশ্ব চ্যাম্পিয়নশিপের এই রাউন্ডে আফ্রিকান গেমসে সোনা জয়ী আলজেরিয়ান বক্সারের মুখোমুখি হয়েছিলেন। যমুনার আগ্রাসনের কাছে হার স্বীকার করতে বাধ্য হন তাঁর প্রতিপক্ষ। ২০১৫ সালে ইয়ুথ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী যমুনার স্বপ্ন পূরণ করতে তাঁর মা সবজির ব্যবসায় নামেন বলে শোনা যায়। এই আসামী বক্সারের অনুপ্রেরণা এমসি মেরি কম বলেও শোনা যায়।
একদিন আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৫১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে পৌঁছোন ছয় বারের বিশ্বজয়ী ভারতের এমএসি মেরি কম। তাঁর ও যমুনার কাছ থেকে চলতি বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক আশা করছেন দেশের ক্রীড়াপ্রেমীরা।












Click it and Unblock the Notifications