Mike Tyson: ম্যাচ হেরে অচেনা টাইসন কাছে টানলেন প্রতিপক্ষকে, জেক পলের পুরস্কারের অঙ্ক শুনলে চমকে যাবেন
শনিবার সকালে ক্রীড়াপ্রেমীদের নজর ছিল মাইক টাইসন এবং জেক পলের লড়াইয়ের দিকে। টেক্সাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে ৫৮ বছর বয়সে রিংয়ে নামলেন লৌহ মানব টাইসন। ৩১ বছরের ছোট জেক পলের বিরুদ্ধে লড়াইয়ে জিততে পারলেন না। কিন্তু টাইসন বুঝিয়ে দিলেন বার্ধক্যের দুয়ারে এসেও তিনি লড়াই করতে জানেন।
শনিবার সকালে(ভারতীয় সময় অনুসারে)৯.৩০ মিনিট থেকে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টাইসন-জেক পলের লড়াই শুরু হল আরও এক ঘণ্টা পরে। লড়াইয়ের শুরু থেকেই জেক পলের বিরুদ্ধে পেরে উঠছিলেন না টাইসন। কিন্তু তাঁর নাম যে টাইসন। বয়স বেড়েছে রিফ্লেক্স কমেছে কিন্তু লড়াই করার ক্ষমতা কমে যায়নি। শেষ পর্যন্ত ৩১ বছরের ছোট জেক পলের বিরুদ্ধে হার মানতে হল টাইসনকে।

যে টাইসন ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে প্রতিপক্ষকে চড় মেরে বিতর্কে জড়িয়েছিলেন তিনিই ম্যাচের পর কাছে টেনে নিলেন প্রতিপক্ষ জেক পলকে। অচেনা টাইসনকে দেখে অবাক গোটা বিশ্ব, প্রতিপক্ষ নয়, টাইসন যেন জেক পলের দাদার মতোই। লড়াইয়ের যাবতীয় আগ্রাসন উধাও। আবেগে ভাসলেন লৌহ মানব।
আট রাউন্ডের লড়াই ছিল। কিন্তু দ্বিতীয় রাউন্ডের পরই শরীরে দমের অভাব ঘটছিল টাইসনের। কিন্তু শেষ পর্যন্ত আট রাউন্ডই লড়লেন। যে টাইসন কেরিয়ারে ছয় ম্যাচ হেরেছেন তাঁকেও হারতে হল জেক পলের বিরুদ্ধে।
২০০৫ সালের পর আগামীকাল পেশাদার বক্সিংয়ে রিংয়ে নামলেন টাইসন । এরমাঝে ২০২০ সালে টাইসন অবশ্য বক্সিংয়ে নেমেছিলেন তবে সেটা ছিল প্রদর্শনী ম্যাচ। এবার নেটফ্লিক্সে উদ্যোগে আয়োজিত ম্যাচে রিংয়ে ফিরলেন টাইসন। জয় পেলে রূপকথার মতোই হতে পারত। কিন্তু প্রতিপক্ষের কাছে নয় টাইসন যেন হার মানলেন বয়সের কাছেই।
ম্যাচ শেষে টাইসন কিন্তু ফের লড়াই করার জল্পনটা বজায় রাখলেন। ম্যাচ শেষে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, এটাই কি তাঁর শেষ ম্যাচ? উত্তরে টাইসন বলেন, আমি এখনই সঠিক বলতে পারব না। নির্ভর করছে পরিস্থিতির উপর। আমি আবার ওর(জেক পল) ভাইয়ের সঙ্গেও লড়াই করতে পারি।'
এই ম্যাচ জিতে ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩৮ কোটি টাকা পুরস্কার জিতলেন জেক পল। তবে টাইসনকে হারানোটাই কেরিয়ারে বড় প্রাপ্তি হবে জেক পলের।












Click it and Unblock the Notifications