প্রো কবাডিতে আজ জয়পুর বনাম ইউপি ও তেলেগু বনাম দিল্লি
আজ প্রো কবাডি লিগের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে পুনের শ্রী শিব ছত্রপতি শিবাজি রেস্টলিং হলে। ম্যাচ ঘিরে মহারাষ্ট্রের শহরে উন্মাদনা তুঙ্গে।
আজ প্রো কবাডি লিগের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে পুনের শ্রী শিব ছত্রপতি শিবাজি রেস্টলিং হলে। ম্যাচ ঘিরে মহারাষ্ট্রের শহরে উন্মাদনা তুঙ্গে।

প্রথম ম্যাচ
প্রো কবাডি লিগের চলতি মরশুমে সাতটি ম্যাচ জেতা জয়পুর পিঙ্ক প্যান্থার্সের মুখোমুখি হচ্ছে ইউপি যোদ্ধা। পরের দলটিও টুর্নামেন্টে সাতটি ম্যাচই জিতেছে। আজকের ম্যাচ জিতে লিগ তালিকার প্রথম পাঁচে প্রবেশ করতে মরিয়া দুই দলই।
|
লিগ তালিকায় অবস্থান
১৫ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে প্রো কবাডি লিগ তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে জয়পুর পিঙ্ক প্যান্থার্স। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্টে দাঁড়িয়ে থাকা ইউপি যোদ্ধা তালিকার সপ্তম স্থানে রয়েছে।

দ্বিতীয় ম্যাচ
প্রো কবাডির চলতি মরশুমে মাত্র দুটি ম্য়াচে পরাজিত হওয়া দাবাং দিল্লি আজকের দ্বিতীয় ম্যাচে তেলেগু টাইটানসের বিরুদ্ধে ফেভারিট। তবে জায়ান্ট কিলিং হলেও হতে পারে, মনে করছেন ক্রীড়া প্রেমীরা।
|
লিগ তালিকায় অবস্থান
১৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে প্রো কবাডি লিগ তালিকার প্রথম স্থানে রয়েছে অপ্রতিরোধ্য দাবাং দিল্লি। ১৪ ম্যাচে ৩০ পয়েন্টে থাকা তেলেগু টাইটানসের স্থান ১১।












Click it and Unblock the Notifications