প্রো কবাডিতে বেঙ্গালুরু বুলসকে হারিয়ে অঘটন তামিল থালাইভাসের, পাটনাকে হারাল জয়পুর

প্রো কবাডি লিগের পয়েন্ট তালিকার শীর্ষে যাওয়ার সুযোগ হাতছাড়া বেঙ্গালুরু বুলসের। দুইয়ে থাকা দলকে হারিয়ে অঘটন ঘটাল তামিল থালাইভাস। বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে শেরাটন গ্র্যান্ডে পাটনা পাইরেটসের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিয়েছে জয়পুর পিঙ্ক প্যান্থার্স।

প্রো কবাডিতে বেঙ্গালুরু বুলসকে হারিয়ে অঘটন তামিল থালাইভাসের, পাটনাকে হারাল জয়পুর

(ছবি- প্রো কবাডি টুইটার)

জয়পুর এদিন পাটনাকে হারিয়েছে ৫১-৩০ ব্য়বধানে। জয়পুর পিঙ্ক প্যান্থার্সের রেইডার অর্জুন দেশওয়াল একাই ১৭ রেইড পয়েন্ট আদায় করেন। ডিফেন্ডার সন্দীপ ধুল পান ৫ ট্যাকল পয়েন্ট। পাটনা পাইরেটসের সেরা রেইডার গুমন সিংয়ের সংগ্রহ ১১ পয়েন্ট। ৩ ট্যাকল পয়েন্ট নিশ্চিত করেন সুনীল। বিরতিতে ১৪ পয়েন্টে পিছিয়ে ছিল পাটনা পাইরেটস। শেষ অবধি ২১ পয়েন্টের ব্যবধান রেখে জয় ছিনিয়ে নেয় জয়পুর।

প্রো কবাডির দক্ষিণী ডার্বিতে এদিন বেঙ্গালুরু বুলসকে হারিয়ে চমক দেখিয়েছে তামিল থালাইভাস। খেলার ফল ৪২-২৪। থালাইভাসের রেইডার অজিঙ্ক পওয়ার ১০ ও মনজিৎ ৮ পয়েন্ট আদায় করেন। ডিফেন্ডার সাগরের ঝুলিতে এসেছে ৫ পয়েন্ট। বেঙ্গালুরু বুলসের সেরা পারফর্মার অধিনায়ক তথা রেইডার পবন শেরাওয়াত, তিনি ৯ পয়েন্ট নিশ্চিত করেছেন। ভরত ও চন্দ্রন রঞ্জিত পেয়েছেন ৫ পয়েন্ট করে।

এদিনের খেলাগুলির পর শীর্ষস্থান ধরে রাখতে পেরেছে দাবাং দিল্লি কেসি, তাদের দখলে ৪৮ পয়েন্ট। ১৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু বুলস। ১৩ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পাটনা পাইরেটস। জয়পুর পিঙ্ক প্যান্থার্স ১৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে রয়েছে আটে। তামিল থালাইভাস নবম স্থানে, তাদের সংগ্রহে ১৪ ম্যাচে ৩৯ পয়েন্ট। কাল হরিয়ানা স্টিলার্সের সামনে গুজরাট জায়ান্টস। দাবাং দিল্লি কেসি নামবে ইউ মুম্বার বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+