বোল্ট জমানা শেষে টোকিও অলিম্পিকে ১০০ মিটারের সোনার সিংহাসনে ইতালির জ্যাকবস
উসেইন বোল্ট এবারের টোকিও অলিম্পিকে ছিলেন না। অলিম্পিকে থান্ডার বোল্টের সোনাগুলি এবার কোন দেশ দখল করে সেদিকেই রয়েছে সকলের নজর। তারই মধ্যে খানিকটা অবাক করে দিয়েই ১০০ মিটারের সোনাটি জিতে নিলেন ইতালির ল্যামন্ট মার্সেল জ্যাকবস। এই প্রথম অ্যাথলেটিক্সের এই সোনা জিতলেন কোনও ইতালীয় অ্যাথলিট।

(ছবি- ল্যামন্ট মার্সেল জ্যাকবসের ইনস্টাগ্রাম)
৯.৮০ সেকেন্ড সময় নিয়ে ইউরোপিয়ান রেকর্ড গড়ে ১০০ মিটারের সোনা জিতলেন মার্সেল জ্যাকবস। ৯.৮৪ সেকেন্ড সময় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রেড কার্লি জিতলেন রুপো। ২০১৬ সালে রিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী কানাডার আন্দ্রে দে গ্রাস ১০০ মিটারের ব্রোঞ্জটি নিজের দখলে রাখতেই সক্ষম হয়েছে। সেমিফাইনাল ১-এ কার্লিই ছিলেন প্রথম স্থানে। দ্বিতীয় স্থানে ছিলেন গ্রাস। কার্লির সময় ছিল ৯.৯৬, গ্রাসের ৯.৯৮ সেকেন্ড। সেমিফাইনাল ৩-এ জ্যাকবস ছিলেন তৃতীয় স্থানে, ৯.৮৪ সেকেন্ড সময় নিয়ে। চিনের সু পিংথিয়েন ৯.৮৩ সেকেন্ড সময় করে ছিলেন শীর্ষে, মার্কিন যুক্তরাষ্ট্রের রনি বেকার ৯.৮৩ সেকেন্ড সময় করেই ছিলেন দুইয়ে। কিন্তু ফাইনালে যাবতীয় হিসেব ওলটপালট করে দিয়ে ইতিহাস গড়লেন জ্যাকবস।
1 August - #Athletics- Men's 100m Final
— #Tokyo2020 (@Tokyo2020) August 1, 2021
🥇Marcell Jacobs 🇮🇹
🥈Fred Kerley 🇺🇸
🥉Andre De Grasse 🇨🇦#UnitedByEmotion | #StrongerTogether | #Olympics | #Tokyo2020
ইতালির জ্যাকবস অলিম্পিক সোনা জেতার পর চাঞ্চল্যকর এক তথ্য জানিয়েছেন। ২৫ বছর বয়স পর্যন্ত তিনি জানতেনই না তাঁর বাবা কে। গত বছর বাবার সঙ্গে প্রথম কথা বলার সুযোগ পান। টেক্সাসের এল পাসোয় জন্ম মার্সেল জ্যাকবসের। তাঁর যখন ৬ মাস বয়স তখন তাঁর বাবা ও মা আলাদা থাকার সিদ্ধান্ত নেন। মা ছেলেকে নিয়ে ইতালিতে চলে যান। টেক্সাসেই থেকে যান মার্সেল জ্যাকবস সিনিয়র। এখন তিনি ডালাসে থাকেন। বোল্টের সোনা নিজের দখলে নেওয়া জ্যাকবস জানান, ছোটবেলা থেকেই বাবা কে সেটা জানতে পারিনি। আমি বড় হয়েছি বাবার সান্নিধ্য ছাড়াই। লোকে যখন বাবার সম্পর্কে জানতে চাইত আমি শুধু বলতাম, জানি না। জানি না। তবে গতবারই প্রথম বাবার সঙ্গে কথা বলার সুযোগ পাই। বলতে পারেন আজ অলিম্পিকের আসরে আমার পৌঁছানোর নেপথ্যে রয়েছে সেই মানসিক শান্তিও। আজ ১০০ মিটার ফাইনালের আগে বাবা মেসেজ করেছিলেন। তিনি লিখেছিলেন, আমি তোমার রেস দেখব। তোমার সঙ্গে আমরা রয়েছি। তুমি পারবে। বাবার সঙ্গে এই যোগাযোগ তৈরি অলিম্পিকের জন্য মানসিক প্রস্তুতি নিতে তাঁর পক্ষে অত্যন্ত সহায়ক হয়েছে বলে জানিয়েছেন স্প্রিন্টের এই নয়া তারকা।
Hey @NASA! The 100 m Olympic champ is #ItaliaTeam! 🚀🇮🇹#StuporMundi | #Tokyo2020 | #Jacobs pic.twitter.com/hWW41BseEd
— ItaliaTeam (@ItaliaTeam_it) August 1, 2021
এদিন ১০০ মিটার ফাইনালে ব্রিটেনের জার্নেল হিউজ ফলস স্টার্টের জন্য ছিটকে যান। ২০০৪ সালে জাস্টিন গ্যাটলিনের পর দ্বিতীয় মার্কিন হিসেবে সোনা জয়ের লক্ষ্যে নেমে ভালোই এগোচ্ছিলেন কার্লি। কিন্তু ইতালির অ্যাথলিটের বিদ্যুৎ গতি তাঁকে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে বাধ্য করে। ৮৯ বছরে এই প্রথমবার এশিয়ার অ্যাথলিট হিসেবে ফাইনালে উঠেছিলেন সু পিংথিয়েন। ষষ্ঠ স্থানে থেকে ১০০ মিটার অভিযান শেষ করেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications