Paris Olympics 2024: মাইক্রোসফটের বিভ্রাট প্রভাব ফেলল অলিম্পিক্সের কাজেও, বিকল্প ব্যবস্থা নিচ্ছেন আয়োজকরা

মাত্র কয়েকদিন পরেই শুরু প্যারিসে অলিম্পিক্স গেমস। বিশ্বের সেরা ক্রীড়া প্রতিযোগিতা শুরুর প্রতীক্ষার প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। ২৬ জুলাই থেকে ১১ আগস্ট অলিম্পিক্স গেমস অনুষ্ঠিত হবে। প্যারিস জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু মাইক্রোসফটের সমস্যায় প্রভাবিত হল অলিম্পিক্সের কাজকর্মও।

শুক্রবার সকাল থেকেই বিশ্বব্যাপী মাইক্রোসফট বিভ্রাট ব্যাপক ব্যাঘাত ঘটাচ্ছে, এতটাই যে প্যারিস অলিম্পিক্সের আইটি অপারেশনগুলিও প্রভাবিত হয়েছে৷ অলিম্পিক গেমস শুরু হওয়ার মাত্র এক সপ্তাহ আগে প্যারিস অলিম্পিক্সের আয়োজক কমিটি বিভ্রাটের কথা স্বীকার করে নিয়েছে। অলিম্পিক্স শুধু মাঠের খেলা নয়, এর বাইরে কাজকর্মের পরিধি অনেক বিস্তৃত। ফলে সেখানে মাইক্রোসফটের বিভ্রাট ব্যাপক প্রভাব ফেলেছে।

Paris Olympics 2024

বিশ্বব্যাপী মাইক্রোসফট বিভ্রাট ব্যাপক ব্যাঘাত ঘটাচ্ছে, এতটাই যে প্যারিস অলিম্পিক্সের আইটি সংক্রান্ত কাজকর্মকেও প্রভাবিত করেছে৷ অলিম্পিক গেমস শুরু হওয়ার মাত্র এক সপ্তাহ আগে প্যারিস অলিম্পিক্সের আয়োজক কমিটি বিভ্রাটের কথা জানিয়ে বিবৃতিতে বলেছে, "অপারেশন চালিয়ে যাওয়ার জন্য আমরা কন্টিনজেন্সি প্ল্যান সক্রিয় করেছি।"

ভোগান্তির সূত্রপাত আজ শুক্রবার সকাল থেকেই। কম্পিউটার খুলতে গিয়ে অনেক ইউজারের 'স্ক্রিন নীল হয়ে যায়। এরপর নিজে থেকে ল্যাপটপ কিংবা কম্পিউটার রিস্টার্ট নিতে শুরু করে দিচ্ছে। দেখানো হচ্ছে আপডেট নিচ্ছে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই আপডেট নেওয়ার পরেও মেশিন খুলছে না। ফলে কোনও কাজ করাই সম্ভব হচ্ছে না।

শুধু তাই নয়, সম্প্রচারেও প্রভাব পড়েছে একাধিক টিভি চ্যানেলের। ব্রিটেনের স্কাই নিউজ-সহ, অস্ট্রেলিয়ার টিভি চ্যানেলগুলিতেও বন্ধ হয়ে গিয়েছে সম্প্রচার। ইন্টারনেটের সমস্যার ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাঙ্কিং পরিষেবাও। যেহেতু ব্যাঙ্কিং পরিষেবাতেও বিরাট গুরুত্ব রয়েছে ইন্টারনেট পরিষেবার, তাই নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশের ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হয়েছে।

মাইক্রোসফটের একটি ব্যাপক বিভ্রাট সারা বিশ্বে কম্পিউটার সিস্টেমে বিপর্যয় সৃষ্টি করেছে, ফ্লাইট গ্রাউন্ডিং এবং ব্যাঙ্ক, স্টক এক্সচেঞ্জ, পেমেন্ট সিস্টেম এবং জরুরি পরিষেবাগুলিকে বিকল করে দিয়েছে। মাইক্রোসফট, বিভ্রাটের প্রথম রিপোর্ট হওয়ার প্রায় ছয় ঘন্টা পরে একটি টুইটে বলেছে যে "আমাদের প্রশমন কর্মের অগ্রগতির সাথে সাথে একাধিক পরিষেবা উপলব্ধতার উন্নতি দেখতে পাচ্ছে।’

আসন্ন প্যারিস অলিরম্পিক্সের জন্য চূড়ান্ত হয়ে গিয়েছে ভারতীয় অ্যাথলিটদের নাম এবং সাপোর্ট স্টাফদের ক্রীড়া মন্ত্রক গেমসের জন্য ভারতীয় দলের চূড়ান্ত তালিকা অনুমোদন করেছে। মোট ১১৭ জন ক্রীড়াবিদ এবং ১৪০ জন সাপোর্ট স্টাফ সদস্য এবার প্যারিস যাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+