অলিম্পিকে বলিউডি তরকা, ‘‌আজা নাচলে’‌ গানে হিল্লোল তুললেন ইজরায়েলের দুই সাঁতারু

‘‌আজা নাচলে’‌ গানে হিল্লোল তুললেন ইজরায়েলের দুই সাঁতারু

টোকিও অলিম্পিকে সম্প্রতি দেখা গেল বলিউডের প্রভাব। আর্টিস্টিক সুইমিং ডুয়েট ফ্রি রুটিনে ইজরায়েলের দুই মহিলা সাঁতারু ইডেন ব্লেচার ও শেলি ববরিতস্কি বলিউডের ধক ধক গার্ল মাধুরী দীক্ষিতের '‌আজা নাচলে’‌ গানে পারফর্ম করলেন। টোকিও অ্যাকোয়াটিক সেন্টারে বলিউডের গানে ইজরায়েলের সাঁতারুদের প্রদর্শনের ভিডিও নজর কেড়েছে নেটিজেনের। ঝড়ের বেগে ভাইরাল হয়েছেএই ভিডিও।

আজা নাচলে গানে ইজরায়েলি সাঁতারুদের পারফর্ম

আজা নাচলে গানে ইজরায়েলি সাঁতারুদের পারফর্ম

দুই সাঁতারু অত্যন্ত পারদর্শিতার সঙ্গে আজা নাচলে গানে নিজেদের দক্ষতা প্রদর্শন করেছেন। এটা কোনও ভাবেই বলার অপেক্ষা রাখে না যে এই ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে এবং এ বছরের অলিম্পিকে বলিউডের গান এতটা জনপ্রিয়তা পেয়েছে দেখে রোমাঞ্চিত ভারতীয়রাও। যদিও আর্টিস্টিক সুইমিং ডুয়েট ফ্রি রুটিনের ফাইনালে পৌঁছতে পারেননি দুই মহিলা সাঁতারু ইডেন ব্লেচার ও শেলি ববরিতস্কি। তবে ভারতীয়দের মন জয় করেছেন দুই সাঁতারু। অনেকেই তাঁদের ধন্যবাদ জানিয়েছেন এভাবে বলিউডকে বিশ্বের দরবারে পরিবেশন করার জন্য। পুলের নীল জলে দুই ইজরায়েলী সুন্দরীর এই চোখ ধাঁধানো পারফরমেন্স সত্যিই প্রশংসার দাবি রাখে।

 মাধুরীর কামব্যাক সিনেমা আজা নাচলে

মাধুরীর কামব্যাক সিনেমা আজা নাচলে

প্রসঙ্গত, ২০০৭ সালে মুক্তি পায় মাধুরী দীক্ষিতের '‌আজা নাচলে'‌ সিনেমাটি। এই সিনেমার মাধ্যমেই মাধুরী পাঁচ বছর পর বলিউডে কামব্যাক করেন। গত ৩০ নভেম্বর মাধুরীর এই 'আজা নাচলে' ১৩ বছর পূর্ণ করেছে। এই ভিডিও এখনও মাধুরী দীক্ষিতের নজরে এসেছে কিনা তা জানা যায়নি। তবে এই ভিডিও দেখলে তিনিও উচ্ছাসিত হবেন অবশ্যই। মাধুরী দীক্ষিতের এই কামব্যাক ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় খান্না, কঙ্কণা সেনশর্মা, কুণাল কাপুর সহ আরও অনেকে। সিনেমায় মাধুরীর এই আজা নাচলে গানে নাচ এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে।

 আর্টিস্টিক সুইমিং ইভেন্ট

আর্টিস্টিক সুইমিং ইভেন্ট

আর্টিস্টিক সুইমিং ইভেন্ট অলিম্পিকে ফ্রি রুটিন ইভেন্ট হিসাবে পরিচিত এবং এটি ৩-৪ মিনিট ধরে হয়। এই ইভেন্ট পাঁচটি ভঙ্গিমা জড়িত থাকে এবং তা সর্বোচ্চ ২ মিনিট ৫০ সেকেন্ড ধরে চালাতে হয়। এই ইভেন্টের কোরিওগ্রাফি, কঠিনতার ওপর ভিত্তি করে বিজয়ী ঘোষণা করা হয়। তবে সুদূর টোকিওয় বলিউডের জনপ্রিয় গানে এমন অসাধারণ পরিবেশন দেখে মুগ্ধ নেটিজেনরা।

টোকিও অলিম্পিক

টোকিও অলিম্পিকে ভারতের সফর বেশ ভালোই এগোচ্ছে। বেশ কিছু ইভেন্টে পদকও এসেছে। তার ওপর ইজরায়েলি সাঁতারুদের বলিউড গানে পারফর্ম এটা দেশের বাড়তি পাওনা হিসাবেই মনে করছেন অনেকে। মাধুরীকে ট্যাগ করে ভিডিও শেয়ারও হচ্ছে প্রচুর পরিমাণে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+