ইশান্ত শর্মার দুরন্ত বোলিংয়ে ভর করে লর্ডসে ঐতিহাসিক জয় ভারতের

ইশান্ত শর্মার দুরন্ত বোলিংয়ে ভর করে লর্ডসে ঐতিহাসিক জয় ভারতের
লন্ডন, ২১ জুলাই : প্রায় ৩ দশকের অপেক্ষা শেষ হল। ইশান্ত শর্মার বোলিংয়ে ভর করে ঐতিহাসিক লর্ডসে ফের জয় ছিনিয়ে নিল ভারত। ইংল্যান্ডকে ৯৫ রানে হারিয়ে ৫ টেস্ট ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে রইল ভারত।

ইশান্ত শর্মার বোলিংয়ে স্থৈর্য্য ও সামঞ্জস্যের উপর প্রশ্নচিহ্ন বারেবারে উঠেছে। কিন্তু প্রয়োজনে যে তিনিও জ্বলে উঠতে জানেন তা এদিনই প্রমাণ করে দিলেন তিনি। জীবনের সবচেয়ে সফলতম বোলিং স্পেলিংটি করে এদিন ইংল্যান্ডকে প্রায় চূর্ণবিচূর্ণ করে দিলেন ইশান্ত। ৭৪ রানে ৭ উইকেট নিলেন। ভারতের স্থির করে দেওয়া লক্ষ্যমাত্রা ৩১৯ রানের জবাবে ২২৩ রানেই থামতে হল ইংল্যান্ডকে।

একটা সময় ছিল যখন স্কোরবোর্ড বলছে ৪ উইকেট খুইয়ে ইংল্যান্ডের সংগ্রহ ১৭৩ রান। তখনও ম্যাচের রাশ ইংল্যান্ডেরই হাতে। কিন্তু ৫০ রানের মধ্যে বাকি ৬টি উইকেট যেন হুড়মুড়িয়ে পড়ল। ১৯৮৬ সালের জুন মাসে কপিল দেবের ভারতীয় ক্রিকেট দল লর্ডসের মাঠে টেস্ট ম্যাচে জয় পেয়েছিল। তারপর ২৮টি বছর পার হয়ে গিয়েছে। এদিন পুনরায় ইতিহাস গড়ল ধোনিবাহিনী। টেস্ট অধিনায়ক হিসাবে উপমহাদেশের বাইরে মহেন্দ্র সিং ধোনির এটি সবচেয়ে উল্লেখযোগ্য জয়।

এদিন ছিল ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচের পঞ্চম দিন। ৮৯ তম ওভারে গিয়ে জয় পায় ভারত, যখন রবীন্দ্র জাদেজা থ্রোয়ে সঠিক সময়ে জেমস অ্যান্ডারসনের উইকেট ভাঙে। মুহূর্তের মধ্যে মাঠে সেলিব্রেশনের আবহাওয়া তৈরি হয়ে যায়।

স্বভাবসিদ্ধভাবেই ধোনি জয়ের স্মারক হিসাবে একটি স্টাম্প তুলে নেন। খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা অভিনন্দন বিনিময় করতে থাকে। এদিনের ম্যাচের টার্নিং পয়েন্ট আগেরদিনের টিকে থাকা দুই ব্যাটসম্যান জো রুট (৬৬ রান) এবং মোয়িন আলি (৩৯ রান)-র উইকেট ইশান্ত তুলে নেন ঝটপট। তারপর অবশ্য বাকিদের প্যাভিলিয়নে পেরত পাঠাতে ইশান্ত ও টিম ইন্ডিয়ার বেশি সময় লাগেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+