একটি কিডনি নিয়েও অলিম্পিকে পদক জিতলেন এই ব্যক্তি
রিও দে জেনেইরো, ১৯ অগাস্ট : এককথায় অসম্ভবকে সম্ভব করলেন ব্রাজিলিয়ান অ্যাথলিট ইসাকিয়াস কিরোস দোস স্যান্তোস। শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন তিনি। একটি কিডনি না থাকলেও সেই প্রতিবন্ধকতার প্রভাব ম্যাচের সময়ে চোখে পড়েনি। পুরুষদের ক্যানোয়িং-এর ২০০ মিটার রেসে তৃতীয় স্থান অধিকার করে ইসাকিয়াস কিরোস ব্রোঞ্জ পদক জিতে নেন।
পদক জয়ের পর ব্রাজিলিয়ান অ্যাথলিট সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেন, "১০ বছর বয়সে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলাম আমি। আমার একটি কিডনি সেই সময় নষ্ট হয়ে যায়। তখন অনেকেই ভেবেছিলেন বাকিটা জীবন হয়তো আমাকে প্রতিবন্ধী হয়েই কাটতে হবে। আমি তাদের সবাইকে ভুল প্রমান করে দিয়েছি "।

বহু ব্রাজিলিয়িন অ্যাথলিট ইসাকিয়াসের অদম্য মনোভাব দেখে মনে করেছিলেন এবারের অলিম্পিকে হয়তো তিনিই সোনা জিতবেন। কিন্তু সে স্বপ্ন আপাতত পূরণ না হলেও ইসাকিয়াসের ব্রোঞ্জ পদক জয়কে ছোট করে দেখতে নারাজ তার ভক্তরা।
শারীরিক এই অক্ষমতাকে এতদিন একপ্রকার অস্বীকার করেই বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহন করেছেন তিনি। কখনও জিতেছেন আবার কখনও পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে তাকে। কিন্তু তার সাফল্য বা ব্যার্থতাকে কখনই প্রতিবন্ধকতায় মাপতে চাননি এই ব্রাজিলিয়ান খেলোয়ার। ইসাকিয়াসের মতে, "হতাশা তখনই হয় যখন আমার জেতা বা হারার কারণ হিসাবে আমার প্রতিবন্ধকতাকে নিয়ে আলোচনা হয়"।












Click it and Unblock the Notifications