পাঁচিল থেকে শূন্যে পা ঝুলিয়ে ভয়ংকর পজিশনে চুম্বনরত অ্যাথলিট যুগল, তারপর যা হল

পাঁচিল থেকে শূন্যে পা ঝুলিয়ে ভয়ংকর পজিশনে চুম্বনরত যুগল, তারপর যা হল

বিশ্বজুড়়ে করোনা ভাইরাস মহামারীর পরিস্থিতিতে এখন ঘনিষ্ঠ হয়ে চুমু খাওয়া নিয়ে সতর্কতা রয়েছে। সঙ্গীনীকে চুমু খাওয়ার ক্ষেত্রে সংস্পর্শের মাধ্যমে ভাইরাসে সংক্রমণ ঘটতে পারে। সেই কারণেই করোনা থেকে বাঁচতে এখন চুমুতে না!

চুমু খেয়ে গ্রেফতার

এই পরিস্থিতির মাঝেই ছাদে গিয়ে চুমু খাওয়ার ঘনিষ্ঠ দৃশ্য পোস্ট করে বিতর্কে এক পার্কোর অ্যাথলেট। সঙ্গীনীকে চুমু খাওয়ার ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন পার্কোর অ্যাথলিট। অশালীন ছবি পোস্টের দায়ে ঐ যুগলকে গ্রেফতার করা হয়।

ঝুঁকির খেলা পার্কোর

৯০-এর দশকে ফ্রান্সে পার্কোর খেলার জন্ম। যে খেলায় দুর্গম স্থানে অত্যন্ত ঝুঁকি নিয়ে বিভিন্ন স্টান্ট দেখিয়ে দর্শকদের মজা দেওয়া হয়। শহরের উঁচু বিল্ডিংয়ের ছাদের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে স্টান্ট করে দেখাতে হয়। এই স্পোর্টস তেহরানে বেশ ভালই জনপ্রিয়।

ভয়ংকর পজিশনে বসে চুম্বনরত যুগল

তেহরানের পার্কোর অ্যাথলিট বান্ধবীকে নিয়ে ছাদের ধারে বসে চুমু খান। আর সেই দৃশ্য সোশ্যাল সাইটে পোস্ট করেছিলেন। ছাদের পাঁচিল থেকে শূন্যে পা ঝুলিয়ে ভয়ংকর পজিশনে বসে চুম্বনরত অবস্থায় বিভিন্ন ছবি ঐ যুগল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

নেটিজেনদের প্রশংসা

নেটিজেনরা তাঁদের সাহাসীকতার প্রশংসা করেছেন। কিন্তু তেহরানের পুলিশ, ধর্ম ও সংস্কৃতিকে ছোট করার অভিযোগে যুগলকে গ্রেপ্তার করেছে। যারপর নেটিজেনদের একটি অংশ পার্কোর অ্যাথলিটদের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় একত্রিত। নেটিজেনদের বেশিরভাগের মত, দুই অ্যাথলিট চুমু খেয়ে ঘনিষ্ঠ দৃশ্য প্রকাশ করে কোনও অপরাধমূলক কাজ করেননি, এমনকী তারা আশালীন কিছুও পোস্ট করেনি, শুধু চুম্বনরত দৃশ্য ছিল। তাই দুই অ্যাথলিটের ন্যায় বিচার হবে বলে আশা রাখছেন তারা।

ছবি সৌজন্যে- পার্কোর অ্যাথলেট আলিরেজারের ফেসবুক পোস্ট

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+