পাক শ্যুটারদের ভিসা বাতিল, আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের অধিকার হারাল ভারত
পুলওয়া হামলায় পাকিস্তান সম্পর্কে ভারতের অনড় মনোভাবের প্রভাব পড়ল এবার খেলধূলোয়। যার জেরে কিছুটা হলে আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে বলেই মনে করা হচ্ছে।
পুলওয়া হামলায় পাকিস্তান সম্পর্কে ভারতের অনড় মনোভাবের প্রভাব পড়ল এবার খেলধূলোয়। যার জেরে কিছুটা হলে আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে বলেই মনে করা হচ্ছে। কারণ, ২ পাক শ্যুটারের ভিসা বাতিলের জেরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ভারতের উপরে বিধিনিষেধ আরোপ করেছে। এর জেরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি প্রতিযোগিতার আয়োজন করতে চেয়ে ভারতের জমা করা সমস্ত আবেদন সাসপেন্ড করেছে।

আইওসি-র অভিযোগ অলিম্পিক চার্টারে যে শর্তাবলী-তে ভারত সই করেছে তা লঙ্ঘন করা হয়েছে। পুলওয়ামা হামলার পর পাক শ্যুটারদের ভিসা বাতিলের সিদ্ধান্তে অলিম্পিক কমিটির এই নীতি লঙ্ঘন করা হয়েছে। ভারত সরকারের দূর্ভাগ্যজনক সিদ্ধান্তে দুই পাক শ্যুটারের বিশ্ব শ্যুটিং প্রতিযোগিতায় অংশ নেওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে বলে জানিয়েছে আইওসি। বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে দফায় দফায় কথাও হয়েছে। কিন্তু, কোনও লাভ হয়নি বলেই দাবি আইওসি-র। সেই কারণে আইওসি-র অনুমোদিত যে কোনও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন থেকে ভারতকে ব্রাত্য রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইওসি-র এক্সিকিউটিভ বডি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে আগামী দিনে ভারত সরকার যদি কোনও লিখিত পত্র দাখিল না করে সমস্ত ক্রীড়াবিদদের সুরক্ষা এবং সুষ্ঠু যাতায়াতের অঙ্গীকার করছে ততদিন পর্যন্ত এই সাসপেনশন জারি থাকবে।

এই সিদ্ধান্তের জেরে আগামী দিনে ভারতে আইওসি-র বেশকিছু প্রতিযোগিতার আয়োজন বিশবাঁও জলে চলে গেল। এর মধ্যে আছে ২০২৬ সালে যুব অলিম্পিক আয়োজনের আবেদন, ২০৩-এর এশিয়ান গেমস এবং ২০৩২-এর সামার অলিম্পিক, যা ভারতে প্রথমবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে।

এমনকী আইওসি অন্য়ান্য় আন্তর্জাতিক ক্রীড়়া সংস্থা-কেও ভারতের বিরুদ্ধে একই অবস্থান নেওয়ার অনুরোধ জানিয়েছে। দুই পাকিস্তানি শ্যুটারের ২৫ মিটার পিস্তল ইভেন্টে অংশ নেওয়ার কথা ছিল। টোকিও অলিম্পিকে শ্যুটিং-এই বিভাগটি থাকছে এবং এই প্রতিযোগিতাকে তার কোয়ালিফাইং রাউন্ড হিসাবে দেখা হচ্ছিল। ফলে, অলিম্পিকের যোগ্যতা পাওয়ার ক্ষেত্রে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্ট ফেডারেশনও ভারত সরকারের সিদ্ধান্তে বিপাকে পড়েছে। তবে আইওসি জানিয়েছে, পাকিস্তানি শ্যুটাররা যোগ্যতা মান পেরনোর জন্য সুযোগ পাবেন। যদিও, ভারতে চলা প্রতিযোগিতায় অলিম্পিকের যোগ্যতা মান পার করার সুযোগ বাতিল করেনি আইওসি। কারণ ইতিমধ্যেই ৬১টি দেশের ৫০০ শ্য়ুটার দিল্লি-তে চলে এসেছেন।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications