ভারতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে! কুস্তিগীরদের প্রতিবাদের ধরনে সায় নেই ঊষার আইওএ-র

ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপির প্রভাবশালী সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থা ও নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্তকে গ্রেফতার করে শাস্তির দাবিতে দিল্লির যন্তর মন্তরে রাস্তায় ধরনা চালাচ্ছেন কুস্তিগীররা।

কেন্দ্রের যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের তৈরি করা ওভারসাইট প্যানেল তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। তা জনসমক্ষে আনা হচ্ছে না বলেও অভিযোগ। প্রতিবাদী কুস্তিগীররা আদালতে গিয়েছেন। অভিযোগকারীদের হুমকি মুখে পড়তে হচ্ছে, আর্থিক প্রলোভন দেওয়া হচ্ছে বলেও অভিযোগ।

ভিনেশ সাক্ষী বজরং

কুস্তিগীররা গতকালই জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁদের মন কি বাত শোনাতে চান। দেশের হয়ে পদক জিতে ফিরলে সংবর্ধনা দিয়ে তাঁদের বেটি বলে উল্লেখ করলেও, কুস্তিগীরদের প্রতিবাদ নিয়ে প্রধানমন্ত্রী এখনও নীরব থাকায় অবাক ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। ফেডারেশনের দুর্নীতির তদন্তেরও দাবি জানানো হয়েছে।

কুস্তিগীরদের প্রতিবাদ

ফের ধরনা শুরুর পর কেন্দ্রের শাসক দলের কেউ তাঁদের কথা শুনতে আসেননি বলে অভিযোগ। যদিও বিভিন্ন রাজনৈতিক দল ও কৃষক আন্দোলনের প্রতিনিধিরা গিয়ে প্রতিবাদী কুস্তিগীরদের পাশে দাঁড়িয়েছেন। কুস্তিগীরদের প্রতিবাদকে সমর্থন জানিয়ে টুইট করেছেন অভিনব বিন্দ্রা। অভিযোগগুলি যে ভিত্তিহীন নয়, তা মানছেন অনেকেই।

কুস্তিগীর যন্তর মন্তর

যদিও কুস্তিগীরদের প্রতিবাদের ধরনে সায় নেই ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের। যার শীর্ষে রয়েছেন পিটি ঊষা। আইওএ মনে করছে, কুস্তিগীররা যেভাবে রাস্তায় থেকে ধরনা, প্রতিবাদ চালাচ্ছেন তাতে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। প্রতিবাদী কুস্তিগীরদের অ্যাথলিটস কমিশনে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, আইওএ-র সদস্যরা মনে করছেন প্রতিবাদের ধরন সঠিক হওয়া উচিত। রাস্তায় বসে এভাবে প্রতিবাদ সমর্থনযোগ্য নয়। উল্লেখ্য, দিল্লি পুলিশ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করছে না অভিযোগ এনে রাস্তায় বসে প্রতিবাদে সামিল হয়েছেন কুস্তিগীররা। প্রতিবন্ধকতার মধ্যে রাস্তাতেই সারছেন অনুশীলন।

কুস্তিগীরদের অনুশীলন

সুপ্রিম কোর্টে কুস্তিগীররা যে পিটিশন দাখিল করেছেন সে বিষয়ে আগামীকাল শুনানি হবে। সাত মহিলা কুস্তিগীর ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থা ও নির্যাতনের অভিযোগ এনেছেন। দিল্লি পুলিশের তরফে শীর্ষ আদালতকে জানানো হয়েছে, এফআইআর দায়েরের আগে প্রাথমিক তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে। ফলে সকলের নজর কালকের শুনানির দিকেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+