WFI: কুস্তি ফেডারেশন পরিচালনার দায়িত্বে অন্য খেলার প্রতিনিধিরা, আইওএ-র কমিটিকে ঘিরেও বিতর্ক অব্যাহত

২০২৩ সালে সারা বছৱ ভারতীয় কুস্তিকে নিয়ে বিতর্ক লেগেই থাকল। বছর শেষেও যা অব্যাহত। নিয়ম লঙ্ঘনের জন্য নির্বাচনের পর গঠিত নতুন কমিটিকে সাসপেন্ড করে ক্রীড়ামন্ত্রক। কিন্তু কুস্তি ফেডারেশনের কাজকর্ম যাতে ব্যাহত না হয় তারজন্য আইওএ-কে একটি অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব দেয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। বুধবার সেই কমিটি গঠনের পরও জারি থাকল বিতর্কের ছোঁয়া।

বুধবার আইওএ সভাপতি পিটি ঊষা তিন সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করার ঘোষণা করেন কুস্তি ফেডারেশনের দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করার জন্য। তিন সদস্যের এই কমিটিতে আছেন উশু সংস্থার সভাপতি ভূপিন্দর সিংহ বাজওয়া , প্রাক্তন হকি খেলোয়াড় এমএম সোমায়া, প্রাক্তন শাটলার মঞ্জুষা কানওয়ার। এই কমিটি গঠনের পরই প্রশ্ন উঠছে কুস্তি ফেডারেশেন কেন নেই কোনও প্রাক্তন কুস্তিগীর?

IOA

কুস্তিগীরদের বাছাই থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রক্রিয়া, কোনও ইভেন্টের আয়োজন থেকে কুস্তিগীরদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওয়েবসাইটের দেখভাল- সবকিছুর দায়িত্বই থাকছে এই অস্থায়ী অ্যাড-হক কমিটির হাতে। আপাতত তিন সদস্যের এই কমিটিই ফেডারেশনের যাবতীয় কাজকর্ম পরিচালনা করবেন। যতদিন না পরবর্তী সিদ্ধান হচ্ছে।

গত বৃহ্স্পতিবারই ভারতীয় কুস্তি ফেডারেশনে নির্বাচন হয়। বিভিন্ন পদে নির্বাচিত হন নতুন সদস্যরা। কুস্তি ফেডারেশনের নতুন সভাপতি হন সঞ্জয় সিং। তবে রবিবার সেই গোটা ফেডারেশনের নতুন কমিটিকেই সাসপেন্ড করে দেয় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।

নির্বাচিত হওয়ার পরেই জাতীয় অনুর্ধ্ব-১৫ ও অনুর্ধ্ব-২০ স্তরের প্রতিযোগিতার কথা ঘোষণা করেন নবনির্বাচিত সভাপতি সঞ্জয় সিং।কিন্তু কমিটিতে আলোচনা না করে এইভাবে কোনও প্রতিযোগিতার স্থান ও দিনক্ষণ ঘোষণা করা সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধে। এরই ফলে ফেডারেশনের নতুন কমিটিকে বহিষ্কারের মতো কড়া পদক্ষেপ নেয় ক্রীড়া মন্ত্রক।

অ্যাড-হক কমিটি গঠনের পর আইওএ প্রেসিডেন্ট পিটি ঊষা বলেন, ''কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক মনে করেছে নতুন যে কমিটি তৈরি হয়েছিল, তারা নিজেদের এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করেছে। সেই কারণে সেই কমিটিকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু তাতে কুস্তি ফেডারশেনর কাজকর্মে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য একটি অ্যাড-হক কমিটি আমরা তৈরি করেছি। এই কমিটি নিজেদের দায়িত্ব ঠিক ভাবে পালন করবে বলেই আমরা আশা করছি ।''

WFI Elections: ব্রিজভূষণের অনুরোধ রাখতে গিয়ে বিপাকে পড়লেন সঞ্জয় সিং, নির্বাসন কাণ্ডের নেপথ্যেও বিজেপি‌ সাংসদ
মঙ্গলবার সকালে হরিয়ানার কুস্তির আখড়ায় বেশ কিছুক্ষণ সময় কাটান রাহুল। ঘুরে দেখেন আখড়ার বিভিন্ন অংশ। কুস্তি ইস্যুতে কেন্দ্রের উপরক চাপ তৈরি করতে সক্রিয়া কংগ্রেস নেতৃত্বও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+