করোনা ভাইরাসের আবহে টোকিও অলিম্পিকের মেডেল সেরেমনির নিয়ম আরও কড়া

করোনা ভাইরাসের আবহে টোকিও অলিম্পিকের মেডেল সেরেমনির নিয়ম আরও কড়া

জাপানে করোনা ভাইরাসের স্রোত আরও তীব্র হতে থাকায় টোকিও অলিম্পিকের নিয়ম আরও আঁটোসাঁটো করা হল। এবার মেডেল সেরেমনির জন্য নয়া নির্দেশিকা জারি করল ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। সেই অনুযায়ী প্রতিযোগী এবং উদ্যক্তাদের আরও বেশি সাবধান হতে বলা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানতে নজর রাখুন।

মেডেল সেরেমনিতে বিশেষ ব্যবস্থা

মেডেল সেরেমনিতে বিশেষ ব্যবস্থা

জাপানে করোনা ভাইরাসের প্রভাব বাড়তে থাকায় অলিম্পিক নিয়ে আরও কড়া বিধির কথা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এক বৈঠকের পর ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির তরফে জানানো হয়েছে, কোনও ইভেন্টের মেডেল সেরেমনি চলার সময় প্রতিযোগী, প্রেসেন্টার ও স্বেচ্ছাসেবকদের বাধ্যতামূলকভাবে মুখে মাস্ক পরে থাকতে হবে। প্রত্যেককে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। মেডেল সেরেমনি শেষে অনুষ্ঠানের অংশীদাররা একসঙ্গে ছবি তুলতে পারবেন না বলেও জানানো হয়েছে।

সামাজিক দূরত্ব বজায় রাখতে বিশেষ ব্যবস্থা

সামাজিক দূরত্ব বজায় রাখতে বিশেষ ব্যবস্থা

করোনা ভাইরাসের আবহে দর্শকশূন্য স্টেডিয়ামেই যে অলিম্পিকের ইভেন্টগুলি হবে, তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। এবার ইভেন্টগুলির মেডেল সেরেমনির ক্ষেত্রেও জারি হয় কড়া বিধি। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কোনও ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পোডিয়ামের মাঝে অতিরিক্ত মডিউল যোগ কর হবে। এতে প্রতিযোগীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় থাকবে বলে জানানো হয়েছে।

কারা কারা উপস্থিত থাকবেন

কারা কারা উপস্থিত থাকবেন

টোকিও অলিম্পিকের সকল প্রেসেন্টারদের গেমস শুরুর আগে করোনা ভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বলা হয়েছে যে প্রতি ইভেন্টের মেডেল সেরেমনিতে স্বেচ্ছাসেবক এবং প্রেসেন্টার ছাড়াও একজন আইওসি সদস্য ও একজন ইন্টারন্যাশনাল ফেডারেশনের প্রতিনিধি থাকবেন। সকলকে করোনা বিধি মেনে চলতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

শুরুর অপেক্ষায় অলিম্পিক

শুরুর অপেক্ষায় অলিম্পিক

করোনা ভাইরাসের আবহে আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে টোকিও অলিম্পিক। কেবল অতিথিদের উপস্থিতিতে গেমসের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হওয়ার কথা। দর্শকশূন্য স্টেডিয়ামে হবে ক্রীড়া ইভেন্টগুলি। একেবারে অন্য রকম এই অলিম্পিকের সফলতা নিয়ে অবশ্য আশাবাদী আইওসি প্রধান থমাস বাচ। উল্টে এবার সবকটি দেশের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে তিনি মনে করেন। আগামী ৮ অগাস্ট শেষ হবে দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+