International Chess Federation: নয়া নিয়ম বিশ্ব দাবায়, রূপান্তরকামীরা অংশ নিতে পারবেন না মহিলা বিভাগে

International Chess Federation: আজারবাইজানের বাকুতে চলছে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এরইমধ্যে নতুন নিয়ম চালু করেছে আন্তর্জাতিক চেস ফেডারেশন। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। এবার রূপান্তরকামী দাবাড়ুরা মহিলা বিভাগে অংশ নিতে পারবেন না। তাঁদের অংশ নিতে হবে ওপেন ক্যাটাগরিতে।

ফেডারেশনের নতুন নিয়মে বলা হয়েছে, "লিঙ্গ পরিবর্তন হল এমন একটি পরিবর্তন যা একজন ক্রীড়াবিদের স্থিতিশীলতা এবং টুর্নামেন্টে ভবিষ্যৎ যোগ্যতার উপর প্রচন্ডভাবে প্রভাব ফেলে। এবার থেকে লিঙ্গ পরিবর্তনের প্রমাণ থাকলে তবেই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা যাবে।'

International Chess Federation

আন্তর্জাতিক দাবা ফেডারেশনের পক্ষ থেকে আরও উল্লেখ করা হয়েছে, যদি কোনও দাবাড়ু পুরুষ থেকে মহিলা হন তবে ওই খেলোয়াড় এফআইডিই-এর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত সংস্থার কোনও ইভেন্টে মহিলাদের বিভাগে অংশগ্রহণ করতে পারবেন না।"

দাবা ফেডারেশনের পক্ষ থেকে এই বিষয়ে আরও বেশ কয়েকটি কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে।, "মহিলা দাবাড়ু লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হলে তিনি অতীতে খেতাব জিতেছেন সব ছিনিয়ে নেওয়া হবে। তিনি যদি আবার মহিলা হন তখন ফেরত পাবেন। একইভাবে কোনও পুরুষ যদি মহিলায় রূপান্তরিত হন তাহলে অতীতে তাঁর অর্জন করা সব পুরস্কার বাতিল বলে গন্য হবে এবং ব়্যাঙ্কিং লোপ পাবে।"

বেশিরভাগ দাবা চ্যাম্পিয়নশিপ হয় ওপেন টু অল। তবে মহিলাদের বিশ্ব চ্যাম্পিয়নশিপ সহ বেশ কয়েকটি ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ করেই টুর্নামেন্ট হয়। রূপান্তকারকামীদের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন ক্রীড়া সংস্থাই পৃথক নীতি নিচ্ছে। তবে আর্ন্তজাতিক চেস ফেডারেশন অবশ্য এবিষয়ে সুনির্দিষ্ট নীতি নিতে পারেনি।

International Chess Federation

এদিকে চেস ইন্ডিয়ার পঞ্চম সংস্করনের আসর বসছে কলকাতাতে। আগামী ৩১ অগাস্ট থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। দাবা বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করা রমেশবাবু প্রজ্ঞানন্দ এই প্রতিয়োগিতায় অংশ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+