Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০১৮ পুরুষ হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে

২০১৮ পুরুষ হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে
নয়া দিল্লি, ৮ নভেম্বর : এই নিয়ে দ্বিতীয়বার। তিন বছর পর ফের ভারতে আয়োজিত হতে চলেছে পুরুষ হকি বিশ্বকাপ। ২০১৮ সালের পুরুষ হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে।

আন্তর্জাতিক হকি ফেডারেশন এফআইএইচ-র বিশ্ব শাখার তরফে বৃহস্পিতবার জানানো হয়েছে, ২০১৮ সালে মহিলা হকি বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। এবং পুরুষ হকি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে। এবছর মহিলা ও পুরুষ উভয় বিভাগেই ১৬টি দল প্রতিযোগিতায় অংশ নেবে। মহিলা বিশ্বকাপ চলবে ৭ থেকে ২১ জুলাই। পুরুষ বিশ্বকাপ চলবে ১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

এর আগে ২০১০ সালে ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল পুরুষ হকি বিশ্বকাপ। পরের বিশ্বকাপটি আগামী বছর নেদারল্যান্ডের হগ-এ অনুষ্ঠিত হবে।

এফআইএইচ-এর সভাপতি লিওলার্দো নেগরে জানিয়েছেন হকি বিশ্বকাপ আয়োজন নিয়ে ইংল্যান্ড ও ভারতের দরের মান সত্যিই অসাধারণ ছিল। প্রত্যেকেরই মান উচ্চপর্যায়ের ছিল। এফআইএইচ-এর পক্ষে সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল বলেও জানান তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+