রাহুলের হাত ধরে সোনা ভারতের, রুপো জয় ববিতা, তেজস্বিনীর
ভারতীয় কুস্তিগীর রাহুল আওয়ারের হাত ধরে সোনা পেল ভারত। এদিকে কুস্তিতে ববিতা কুমারী ফোগট ৫৩ কেজি ফ্রি স্টাইলে রুপো পেয়েছেন।
ভারতীয় কুস্তিগীর রাহুল আওয়ারের হাত ধরে সোনা পেল ভারত। কুস্তিগীর সুশীল কুমারও সোনা জয়ের সামনে দাঁড়িয়ে। এদিকে কুস্তিতে ববিতা কুমারী ফোগট ৫৩ কেজি ফ্রি স্টাইলে রুপো পেয়েছেন। ও শ্যুটিংয়ে ৫০ মিটার রাইফেলে তেজস্বিনী সাওয়ন্ত রুপো পেয়েছেন।

রাহুল ৫৭ কেজি বিভাগে কুস্তিতে ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে পাকিস্তানের মুহম্মদ বিলালকে ১০-৮ ব্যবধানে হারিয়ে দেন তিনি। ফাইনালে তিনি খেলবেন কানাডার স্টিভেন তাকাহাসির সঙ্গে।
এদিকে সুশীল কুমার ৭৪ কেজি বিভাগে ফাইনালে উঠেছেন। কানাডার জেভন বলফোরকে কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন। সেমিফাইনালে অনবদ্য জয় পেয়েছেন।

ব্যাডমিন্টনে মিক্সড ডবলসে অশ্বিনী পোন্নাপ্পা ও সাত্বিক রঙ্কিরেড্ডি এবং এন সিক্কি রেড্ডি ও প্রণব চোপড়া কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
ভারতীয় অ্যাথলিট অরপিন্দর সিং ও এভি রাকেশ বাবু পুরুষদের ট্রিপল জাম্প কম্পিটিশনে ফাইনালে উঠেছেন।
বাংলার মেয়ে মৌমা দাস ও অচিন্ত শরৎ কমল কোয়ার্টার ফাইনালে শুক্রবার মুখোমুখি হবেন ইংল্যান্ডের ডেভিড ম্যাকবেথ ও কেলি সিবলির বিরুদ্ধে। এদিকে পিভি সিন্ধু অস্ট্রেলিয়ার সুয়ান য়ু ওয়েন্ডি চেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications