Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vinesh Phogat: ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চিত ভিনেশ, আবেগতাড়িত বার্তায় কী লিখলেন ভারতীয় কুস্তিগীর?

প্যারিস অলিম্পিক্সে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন ভিনেশ ফোগাট। টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী জাপানের কুস্তিগীরকে হারিয়ে প্যারিসে যাত্রা শুরু করেন। একের পর এক প্রতিযোগীকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়ে পদকও নিশ্চিত করেন। কিন্তু বিধি বাম। ফাইনাল ম্যাচের দিন সকালে জানা যায় শরীরের নির্ধারিত ওজনের থেকে কিছুটা বেশি ওজন আছে ভিনেশের। ফলে তাঁকে বাতিল করা হয় টুর্নামেন্ট থেকে। এই ঘটনার অভিঘাতে কুস্তি থেকে অবসর নেন ফোগাট।

কিন্ত সময় পেরিয়ে গিয়েছে এক সপ্তাহের বেশি। আন্তর্জাতিক ক্রীড়া আদালতও ভিনেশের রুপোর পদকের আবেদন খারিজ করে দিয়েছে। শুক্রবার বেলাশেষে নিজের সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বিবৃতি দিয়েছেন ভিনেশ, সেখানে রাগ-অভিমান-বেদনা সব মিলে মিশে একাকার হয়ে গিয়েছে ভিনেশের।

Vinesh Phogat

প্যারিস অলিম্পিক্সে বেদনাহত হয়ে তড়িঘড়ি অবসর ঘোষণা করেন ভিনেশ। কিন্তু ২৯ বছর বয়সে অবসর না নিয়ে পরিস্থিতি ভিন্ন হলে তিনি আগামী দুটি অলিঅম্পিক্সে অংশ নিতে পারতেন সেই কথা উল্লেখ করেছেন।

ভিনেশ তাঁর বার্তায় শৈশব থেকে তাঁর কুস্তির যাত্রাপথ এবং অসংখ্য ধাক্কা এবং হৃদয়বিদারক ঘটনার কথা তুলে ধরেছেন। তাঁর পিতামাতা এবং পরিবারের কাছ থেকে সে যে অটুট সমর্থন পেয়েছেন সেই কথাও জানিয়েছেন। ভিনেশ প্যারিস অলিম্পিক্সে ভারতীয় দলটির জন্য আইওএ দ্বারা নিযুক্ত চিফ মেডিকেল অফিসার দীনশ পাদিওয়ালা সহ তার সাপোর্ট স্টাফদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ভিনেশ তাঁর দীর্ঘ বার্তায় লিখেছেন, হয়ত বিভিন্ন পরিস্থিতিতে, আমি ২০৩২ সাল পর্যন্ত খেলতে পারব। কারণ, আমার মধ্যে লড়াই এবং কুস্তি সব সময় অটুট থাকবে।। আমি ভবিষ্যৎ বলতে পারি না। আমি জানি না যে আমার জন্য ভবিষ্যতে কী আছে বা এই যাত্রায় আমার জন্য কী অপেক্ষা করছে।'

দীর্ঘ বার্তায় নিজের ছোটবেলার কথা তুলে ধরেছেন ভিনেশ। তাঁর কথায়, একটা ছোট্ট গ্রামের মেয়ে অলিম্পিক্স মানে বুঝত না, অলিম্পিক্সের গোলকগুলির অর্থগুলো জানত না। আমার বাবা একজন সাধারণ বাস চালক ছিলেন। কিন্তু তিনি স্বপ্ন দেখতেন তাঁর মেয়ে একদিন অনেক উচুতে উঠবে।মা-বাবা আমার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য অনেক লড়াই করেছেন। পরিশ্রম করে গিয়েছেন, ছোট বেলা থেকেই লড়াইটা আমার জীবনের অঙ্গ।'

ভিনেশ আরও লিখেছেন, 'শেষ দেড় দুই বছরে তাঁর সঙ্গে অনেক কিছু ঘটেছে। তার মধ্যে বেশিরভাগই ভালো কিছুটা মন্দ। আমার আশে পাশে যে সমস্ত মানুষরা ছিলেন তাদের থেকে অনেক সাহায্য পেয়েছি। মানুষ যেভাবে আমাকে সমর্থন করেছেন তার জন্য শেষ ২ বছর অনেক চ্যালেঞ্জ সামলাতে পেরেছি।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+