ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে ভারতীয় কুস্তিগীরের টোকিও অলিম্পিকের স্বপ্ন চুরমার
ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে ভারতীয় কুস্তিগীরের টোকিও অলিম্পিকের স্বপ্ন চুরমার
পরপর দুটি ডোপ টেস্ট ফেল করা সুমিত মালিককে দুই বছরের জন্য নির্বাসিত করা হয়েছে। অর্থাৎ আগামী টোকিও অলিম্পিকে অংশ নিতে পারবেন ভারতীয় কুস্তিগীর। এখন তাঁর কাছে ওই রায়ের বিরুদ্ধে পাল্টা আবেদন করা ছাড়া আর কোনও পথ খোলা রইল না। যদিও তাতে কাজের কাজ হবে বলে মনে করে না দেশের ক্রীড়া মহল।

আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে চলা টোকিও অলিম্পিকের ১২৫ কেজি কুস্তি বিভাগে অংশ নেওয়ার কথা ছিল সুমিত মালিকের। বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় হওয়া মেগা ইভেন্টের বিশ্ব যোগ্যতা অর্জন পর্বে সফল হয়েছিলেন ২৮ বছরের কুস্তিগীরের। আর সেই টুর্নামেন্টেই ভারতীয় কুস্তিগীরের বিরদ্ধে ডোপিংয়ের অভিযোগ উঠেছিল। নিষিদ্ধ এমএইচএ বা methylhexaneamine নিয়ে সোফিয়ার ওই প্রতিযোগিতায় নামার অভিযোগ উঠেছিল সুমিতের বিরুদ্ধে।
গত মায়ে দেশের হেভিওয়েট কুস্তিগীরের প্রথম ডোপ টেস্ট পজিটিভ এসেছিল। সুমিতকে অন্তর্বর্তীকালীন নির্বাসনে পাঠানো হয়েছিল। গত ৩০ জুন ভারতীয় কুস্তিগীরের দ্বিতীয় ডোপ স্যাম্পেলের পরীক্ষা হয়। তার ফলাফলও সুমিতের বিরুদ্ধে গিয়েছে বলে জানানো হয়েছে। এরপরেই বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা বা ওয়াডার নিয়ম মেনে ২৮ বছরের ভারতীয় কূস্তিগীরকে দুই বছরের জন্য নির্বাসনে পাঠিয়েছে ইউনাইটেড ওয়ার্ল্ড রেস্টলিং বা ইউডব্লুডব্লু।
যদিও আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন সুমিত। উপযুক্ত কারণ দর্শীয়ে এই নিদানের বিরুদ্ধে আবেদনের জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে ভারতীয় কুস্তিগীরকে। তবে তাতে কাজের কাজ হবে বলে মনে করে না দেশের ক্রীড়া জগৎ। যদিও এখনও নিজেকে নির্দোষ বলেই দাবি করছেন সুমিত মালিক। জানিয়েছেন, সোফিয়ার ওই টুর্নামেন্ট শুরুর আগে জাতীয় শিবির চলাকালীন তিনি হাঁটুতে চোট পেয়েছিলেন। তিনি কেবল সেই ব্যাথা কমানোর ওষুধ খেয়েছিলেন বলে জানিয়েছেন সুমিত।
হরিয়ানার রোহতাকের সুমিত মালিক ২০১৮ সালের কমনওয়েলথ গেমসের ১২৫ কেজি কুস্তি বিভাগে সোনা জিতেছিলেন। ২০১৭ সালে নয়াদিল্লি অনুষ্ঠিত হওয়া এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে রূপো জিতেছিলেন ২৮ বছরের কুস্তিগীর। স্মরণ করিয়ে দিয়েছেন পাঁচ বছর আগের নরসিংহ যাদবকে। যিনি ২০১৬ সালের রিও অলিম্পিকের ঠিক আগে ডোপ কাণ্ডে জড়িয়ে পড়েছিলেন।












Click it and Unblock the Notifications