টোকিও অলিম্পিক থেকে পদক জিতেতে মরিয়া বজরংয়ের কাছে প্রতি ম্যাচই ফাইনাল
টোকিও অলিম্পিক থেকে পদক জিতেতে মরিয়া বজরংয়ের কাছে প্রতি ম্যাচই ফাইনাল
টোকিও অলিম্পিক থেকে পদক জিততে মরিয়া বজরং পুনিয়া। তাই গেমসের প্রথম রাউন্ড থেকেই ম্যাচ ধরে এগোতে চান ভারতীয় কুস্তিগীর। প্রতিযোগিতার প্রথম দিকেই যাতে কোনও অঘটন না ঘটে, তাই আগেভাগে সাবধান হচ্ছেন এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে সোনাজয়ী কুস্তিগীর। বজরং-কে নিয়ে স্বপ্ন দেখছেন ভারতীয় ক্রীড়া প্রেমীরাও।

পদক জিততে মরিয়া বজরং
এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা বজরং পুনিয়ার অলিম্পিক পদকের ঝুলি শূন্য। সেই শূন্যস্থান এবারই পূর্ণ করতে মরিয়া বিশ্বের দুই নম্বর কুস্তিগীর। জানিয়েছেন যে যেনতেন প্রকারেণ টোকিও থেকে তিনি পদক জিততে চান। প্রতিযোগিতার প্রথম রাউন্ড থেকেই সাবধানী হয়ে এগোতে চান পুনিয়া। কোনও অঘটনের ধাক্কা যাতে তাঁকে সহ্য করতে না হয়, তাই আগেভাগে নিজেকে তৈরি করছেন ভারতের আশা।

কোন বিভাগে কবে নামছেন পুনিয়া
টোকিও অলিম্পিকের ৬৫ কেজি বিভাগে অংশ নিতে চলেছেন ভারতীয় কুস্তিগীর বজরং পুনিয়া। ৬ অগাস্ট তিনি প্রতিযোগিতায় নামবেন। কোনও অঘটন না ঘটলে ৭ অগাস্ট পর্যন্ত পুনিয়ার পারফরম্যান্সের দিকে নজর থাকবে দেশ তথা বিশ্বের। লড়াই যে কঠিন হতে চলেছে, তা মেনে নিচ্ছেন বজরং। সেই সঙ্গে প্রতিনিয়ত তাঁকে অনুপ্রেরণা জুগিয়ে যাওয়ার জন্য নিজের কোচকে ধন্যবাদও জানিয়েছেন ভারতীয় কুস্তিগীর। বক্তব্য, অলিম্পিক থেকে পদক জেতা তাঁর স্বপ্ন। সফল না হলে তাঁর এতদিনের পরিশ্রম মাটি হয়ে যাবে বলেও জানিয়েছেন পুনিয়া।

পুনিয়ার দিকে তাকিয়ে দেশ
এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে সোনাজয়ী বজরং পুনিয়া এশিয়ান ও কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপেও প্রথম স্থান দখল করেছেন। অর্জুন পুরস্কারজয়ী ভারতীয় কুস্তিগীর পদ্মশ্রী, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারও পেয়েছেন। তিনি এবারের অলিম্পিকে ভারতের পদক জয়ের অন্যতম আশা। বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ থেকে দেশকে রূপো এনে দেওয়া বজরং এখন শেষ মুহুর্তের চূড়ান্ত প্রস্তুতি সারতে ব্যস্ত। ইভেন্ট পরের দিকে থাকায় নিজেকে তৈরি করার সুবর্ণ সুযোগ পাচ্ছেন ভারতীয় কুস্তিগীর। যা অলিম্পিকে কাজে আসবেন বলে মনে করেন পুনিয়া।

চোট থেকে ফিরে আসা
টোকিও অলিম্পিকের প্রস্তুতি হিসেবে রাশিয়ার কুস্তি টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন বজরং পুনিয়া। স্থানীয় এর কুস্তিগীরের সঙ্গে ম্যাচ চলাকালীন গুরুতর চোট পেয়েছিলেন ভারতীয় তারকা। ফলে প্রতিযোগিতা থেকে তাঁকে ছিটকে যেতে হয়েছিল। তবে তিনি ওই চোট সারিয়ে উঠেছেন বলে জানিয়েছেন বজরং। ধীরে ধীরে নিজেকে ছন্দবদ্ধ করাই তাঁর মূল লক্ষ্য বলে জানিয়েছেন পুনিয়া। ২৭ বছরের কুস্তিগীর নিজের খেলার ধরন নিয়েও অকপট হয়েছেন। জানিয়েছেন যে শুরু থেকেই তিনি আক্রমণে যেতে পছন্দ করেন না। প্রতিপক্ষের শক্তি যাচাই তাঁর দুর্বল মুহুর্তের অপেক্ষায় বসে থাকাই তাঁর গেমপ্ল্যান।












Click it and Unblock the Notifications