দিনের শুরুতেই ফের পদক! তিরন্দাজিতে রুপো জিতল ভারতের মেয়েরা
কম্পাউন্ড আর্চারিতে রুপো জিতল ভারতীয় মহিলা দল।
এশিয়ান গেমসে ফের রুপো জিতল ভারত। দক্ষিণ কোরিয়ার কাছে ২৩১-২২৮ ব্যবধানে হেরে সোমবার কম্পাউন্ড আর্চারিতে রুপো জিতল ভারতীয় মহিলা দল।

তাইওয়ানকে সেমিফাইনালে হারিয়ে ফেভারিট হিসেবে ফাইনালে প্রবেশ করেছিল ভারতীয় মহিলা তিরন্দাজি দল। কিন্তু ফাইনালে মাত্র তিন পয়েন্টের ব্যবধানে হেরে যেতে হল ভারতকে।
মুসকান কিরার, মধুমিতা কুমারী এবং জ্যোতি সুরেখা ভেনামকে নিয়ে তৈরি ভারতীয় দলকে এদিন শুরু থেকেই ভাল ছন্দে পাওয়া যায়। কিন্তু ছোট কয়েকটি ভুলের কারণেই সোনা হাতছাড়া হল ভারতের। ২০১৪ এশিয়ান গেমসে ইরানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় মহিলা কম্পাউন্ড দল।
দেশকে সোনা না এনে দিতে পারলেও ভারতীয় মহিলাদের লড়াইয়ে খুশি ভারতীয় ক্রীড়াপ্রেমী মানুষেরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছাবার্তা ভেসে এসেছে ভারতীয় মহিলা কামপাউন্ড দলের জন্য।












Click it and Unblock the Notifications