৪x৪০০ মিটার মিক্সড রিলেতে টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করল ভারত

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বড় সাফল্য ভারতের। প্রতিযোগিতার ৪x৪০০ মিটার মিক্সড রিলেতে ভালো ফল করল ভারত। টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ভারত।

বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বড় সাফল্য ভারতের। প্রতিযোগিতার ৪x৪০০ মিটার মিক্সড রিলেতে ভালো ফল করল ভারত। টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ভারত। এই সাফল্যের কারণে টোকিও অলিম্পিকের রাস্তা পাকা করল ভারতীয় দল।

৪x৪০০ মিটার মিক্সড রিলেতে টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করল ভারত

দোহায় বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে ৪x৪০০ মিটার মিক্সড রিলের হিট রাউন্ডে তৃতীয় স্থানে শেষ করেছে ভারত। হিট রাউন্ডে ভারতের চার প্রতিযোগী মহম্মদ আনাস, ভি কে ভিসমায়া, জিসনা ম্যাথিউ ও টম নিরমাল মরসুমের সেরা সময়ে রেস শেষ করেন। দ্বিতীয় হিট রাউন্ডে ভারতীয় দল ৩ মি ১৬:১৪ সেকেন্ড সময় নিয়েছে। রবিবার টুর্নামেন্টের ফাইনাল খেলবে ভারতীয় দল। দুই হিট থেকে প্রথম তিনটি করে দল ও ফাইনালের প্রথম দুই দল অর্থাৎ মোট আট দল টুর্নামেন্ট থেকে টোকিও অলিম্পিক খেলবে। সেক্ষেত্রে হিট রাউন্ডে প্রথম তিনে থেকে বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে ওঠায় টোকিও অলিম্পিকে যাওয়ার রাস্তা পাকা করল ভারত।

অন্যদিকে সেমিফাইনালে অভিযান শেষ করল এম পি জাবির। ৪০০ মিটার হার্ডলে সেমিফাইনালে উঠে আশা জাগালেও এই পর্যায় ব্যর্থ হন ভারতীয় অ্যাথলিট.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+