Ayhika Mukherjee: অলিম্পিক্সের পদকজয়ীকে হারালেন ঐহিকা, এশিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত
প্যারিস অলিম্পিক্সে ভারতীয় মূল দলে জায়গা হয়নি, রিজার্ভ দলে থাকায় কোন ম্যাচেই খেলতে পারেননি। অথচ চলতি বছরেই বিশ্বের এক নম্বরকে হারিয়েছিলেন ঐহিকা মুখোপাধ্যায়। ফের একবার চমক দিলেন বঙ্গ কন্যা। এবার এশিয়ান চ্যাম্পিয়নশিপ টেবল টেনিসের কোয়ার্টার ফাইনালে প্যারিস অলিম্পি্ক্সের পদকজয়ীকে হারালেন ঐহিকা।
এশিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার শিন ইউবিনকে হারালনে বাঙালি টিটি তারকা। ক্রমতালিকায় কয়েক যোজন এগিয়ে ছিলেন ইউবিন, তার উপর সদ্য প্যারিস অলিম্পিক্সে পদক জিতেছেন। ফলে খাতায় কলমে ধারে ভারে অনেক এগিয়ে ছিলেন ইউবিন। কিন্তু তাঁকে হারিয়েই বড় চমক দিলেন ঐহিকা। সেইসঙ্গে ভারতকে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে তুলতে কার্যকরী ভূমিকা নিলেন।

বরাবরই কঠিন প্রতিপক্ষদের বিরুদ্ধে জ্বলে উঠেন ঐহিকা, ব্যতিক্রম হল না এশিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার শিন ইউবিনের বিরুদ্ধে ম্যাচেও। প্রথম গেমে ঐহিকার কাছে হেরে যাওয়ার পর দ্বিতীয় গেমে দুরন্ত প্রত্যাবর্তন করেন দক্ষিণ কোরিয়ান টিটি খেলোয়াড়। তৃতীয় গেমে দুরন্ত প্রত্যাবর্তন করলেন বঙ্গ কন্যা। একটা সময় ২-৮ ফলে পিছিয়ে থাকলেও ১২-১০ ফলে গেম জিতে নেন ঐহিকা।
কিন্তু চতুর্থ গেমে ফের খেলায় ফেরেন ইউবিন। কিন্ত পঞ্চম গেম জিতেই ম্যাচ জিতে নেন ঐহিকা। প্যারিস অলিম্পিক্সে তাঁকে রিজার্ভ দলে রাখা নিয়ে প্রশ্ন উঠেছিল। এশিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে দুরন্ত পারফরম্যান্স করে ঐহিকা বুঝিয়ে দিলেন তিনি মূল দলে সুযোগ পাওয়ার যোগ্য ছিলেন।
দলগত ইভেন্টে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। মণিকা বাত্রাও জয় পান। এশিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিমধ্যেই পদক নিশ্চিত করেছে ভারত। এবার লক্ষ্য সোনা জয়।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications