CWG 2022: কমনওয়েলথ গেমসে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে সিন্ধু-হরমনপ্রীতরা, দেখে নিন

কমনওয়েলথ গেমসে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে সিন্ধু-হরমনপ্রীতরা, দেখে নিন

২৮ জুলাই থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২২। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক হিসেবে থাকবেন অলিম্পিকে জোড়া পদক জয়ী পিভি সিন্ধু। মূল ইভেন্টে নামার আগে শেষ মুহূর্তে নিজেদের রিল্যাক্স রাখছেন ক্রীড়াবীদরা। পিভি সিন্ধু, মীরাবাঈ চানু ভারতীয় স্কোয়াডের সঙ্গে ছবি শেয়ার করেছেন। ভারতীয় মহিলা ক্রিকেট দল এজবাস্টনে প্রস্তুতি সারছে। বাইশ গজের লড়াইয়ে নামার আগে একই ফ্রেমে হাত মেলাতে দেখা যায় ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর এবং পাকিস্তানের অধিনায়ক বিসমা মারুফকে।

প্রস্তুতিতে ভারতীয় মহিলা ক্রিকেট দল:

প্রস্তুতিতে ভারতীয় মহিলা ক্রিকেট দল:

বার্মিংহ্যামের এজবাস্টনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে কমনওয়েলথ গেমস ২০২২-এ নিজেদের অভিযান শুরু করবে ভারতীয় মহিলা দল। দারুণ ভাবে চলছে হরমনপ্রীত কউরের দলের প্রস্তুতি। উল্লেখ্য, ভারতীয় পুরুষ দল ইংল্যান্ড সফরে এসে পঞ্চম টেস্টে এই মাঠেই ইংল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল। টেস্ট ম্যাচটি হেরে গিয়েছিল জসপ্রীত বুমরাহের নেতৃত্বাধীন ভারত।

বার্মিংহ্যামে পৌঁছে গিয়েছেন পিভি সিন্ধু সহ অন্যান্য সাটলাররা:

বার্মিংহ্যামে পৌঁছে গিয়েছেন পিভি সিন্ধু সহ অন্যান্য সাটলাররা:

কমনওয়েলথ গেমসে অংশ নিতে বার্মিংহ্যামে পৌঁছে গিয়েছে ভারতের সালটাররা। পিভি সিন্ধুও পৌঁছে গিয়েছেন ব্রিটেনে। ভারতের পতাকা বাহক হিসেবে ২৮ জুলাই আলেক্সজান্ডার স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে দেশের কন্টিজেন্টকে নেতৃত্ব দেবেন অলিম্পিকে জোড়া পদকজয়ী সাটলার।

একই ফ্রেমে ভারত এবং পাকিস্তানের অধিনায়ক:

একই ফ্রেমে ভারত এবং পাকিস্তানের অধিনায়ক:

বার্মিংহ্যামে মহিলা ক্রিকেটে ভারতের মতোই অংশ নিয়েছে বাইশ গজের অন্যতম শক্তিশালী দল পাকিস্তান। প্রতিযোগীতা শুরুর আগে ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর এবং পাকিস্তানের অধিনায়ক বিসমা মারুফকে একই ফ্রেমে দেখা যায়। তাঁদের হাত মেলানোর ছবি ফুটে ওঠে বার্মিংহ্যামে।

বার্মিংহ্যামে পৌঁছে ছবি শেয়ার মীরাবাঈ চানুর:

বার্মিংহ্যামে পৌঁছে ছবি শেয়ার মীরাবাঈ চানুর:

কমনওয়েলথ গেমস ২০২২-এ অংশ নেওয়ার জন্য বর্মিংহ্যামে পৌঁছে গিয়েছেন টোকিও অলিম্পিকে রূপো জয়ী তারকা ক্রীড়াবীদ মীরাবাঈ চানু। ব্রিটেনে পৌঁছে ছবি শেয়ার করেছেন, অন্যান্য ভারতীয় প্রতিযোগীের সঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+