এগোলেন পোনাপ্পা, হার শ্রীকান্ত, কাশ্যপের, অল ইংল্যান্ড ওপেনে ভারতের মিশ্র শুরু

করোনা পরীক্ষার ফলাফল নিয়ে জটিলতা কাটিয়ে পাঁচ ঘণ্টা দেরিতে শুরু হলো অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। আজ ভারতীয় সময় দুপুর নাগাদ পরিষ্কার হয়ে যায় কোনও ভারতীয় শাটলার বা সাপোর্ট স্টাফ করোনা পজিটিভ নন। টুর্নামেন্টের আগে করোনা পরীক্ষায় যাঁদের ফলাফল অসম্পূর্ণ এসেছিল, ফের নমুনা পরীক্ষায় সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে। যদিও করোনা রিপোর্ট নিয়ে শেষ মুহূর্ত অবধি উৎকণ্ঠায় থাকায় ভারতীয় শাটলারদের প্রস্তুতি যথেষ্ট ব্যাহত হয়।

এগোলেন পোনাপ্পা, ছিটকে গেলেন শ্রীকান্ত

মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডে এদিন প্রথম জয় আসে ভারতের। অশ্বিনী পোনাপ্পা ও এন সিক্কি রেড্ডির জুটি ৩০ মিনিটের লড়াইয়ে সহজেই হারাল তাইল্যান্ডের প্রতিপক্ষ বেনিয়াপা ও নান্তাকার্ন এইমসার্ড জুটিকে। পোনাপ্পারা জিতলেন ২১-১৪, ২১-১২ গেমে।

পুরুষদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে ছিটকে গেলেন টুর্নামেন্টের অষ্টম বাছাই ভারতের কিদাম্বি শ্রীকান্ত। তবে শ্রীকান্ত ও আয়ারল্যান্ডের অবাছাই নাহ্ঠ নিগুয়েনের মধ্যে জমজমাট লড়াই হলো। প্রথম গেম ১১-২১-এ হেরে গেলেও, দ্বিতীয় গেমটি ২১-১৫ ব্যবধানে জিতে নেন শ্রীকান্ত। কিন্তু তৃতীয় তথা নির্ণায়ক গেমে শেষরক্ষা হয়নি শ্রীকান্তের। তৃতীয় গেম ২১-১২ ব্যবধানে জিতে শ্রীকান্তকে ছিটকে দেন নিগুয়েন।

পুরুষদের সিঙ্গলসে শীর্ষবাছাই জাপানের কেন্তো মোমোতার মুখোমুখি হয়েছিলেন সাইনা নেহওয়ালের স্বামী পারুপল্লী কাশ্যপ। ম্যাচের আগের দিন অবধি করোনা রিপোর্ট না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন কাশ্যপ। তিনি টুইটারে লিখেছিলেন, ৩১ ঘণ্টা পরও নমুনা পরীক্ষার রিপোর্ট অসম্পূর্ণ বলা হচ্ছে, আবার পরীক্ষার কথা বলা হচ্ছে! ঈশ্বর জানেন কীভাবে প্রথম ম্যাচ খেলব। আজ ভারতীয় সময় দুপুর অবধি কাশ্যপকে অপেক্ষা করতে হয় করোনা রিপোর্টের জন্য। প্রস্তুতিতে যারপরনাই ব্যাঘাত ঘটে। সাইনা নেহওয়ালও বলেছিলেন, ৩০ ঘণ্টা পরও রিপোর্ট না পেয়ে দুদিন ধরে জিম, অনুশীলন কিছুই করতে পারছি না! এই অবস্থায় মোমোতার বিরুদ্ধে ভালোই লড়াই চালালেন কাশ্যপ। প্রথম গেম ২১-১৩ ব্যবধানে জিতেছিলেন মোমোতা। দ্বিতীয় গেমেও এগিয়ে ছিলেন। যদিও শেষে ২২-২০ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে ৪২ মিনিটের মধ্যে কাশ্যপকে ছিটকে দিলেন মোমোতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+