বেলজিয়ান ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জের ফাইনালে ভারতের ১৮ বছরের শাটলার লক্ষ্য সেন
বেলজিয়ান ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জের ফাইনালে পৌঁছলেন দুর্দান্ত ছন্দে থাকা ১৮ বছরের ভারতীয় শাটলার লক্ষ্য সেন।
বেলজিয়ান ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জের ফাইনালে পৌঁছলেন দুর্দান্ত ছন্দে থাকা ১৮ বছরের ভারতীয় শাটলার লক্ষ্য সেন। সেমিফাইনালে অপেক্ষাকৃত শক্তিশালী প্রতিপক্ষ ডেনমার্কের কিম ব্রানকে স্ট্রেট সেটে হারিয়েছেন আলমোরার শাটলার।

টুর্নামেন্ট জুড়ে স্বপ্নের ফর্মে থাকা লক্ষ্য বেলজিয়ান ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জের সেমিফাইনালের প্রথম গেম ২১-১৮ পয়েন্টে জেতেন। এই গেমে একটা সময় পিছিয়ে পড়েও ফিরে আসেন ভারতীয় শাটলার। দ্বিতীয় গেমের শুরুতে ৬-২ পয়েন্টে এগিয়ে যান ভারতীয় হয়ে এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়ন শাটলার। ওই গেমেই এক সময় ১১-৩ পয়েন্টে এগিয়ে যান ভারতের লক্ষ্য। শেষে ২১-১১ পয়েন্টে তিনি ওই গেম ও ম্যাচ জেতেন।
ফাইনালে বেলজিয়ান ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জের দ্বিতীয় বাছাই ডেনমার্কের ভিক্টর ভেন্ডসেনের মুখোমুখি হবেন আলমোরার লক্ষ্য। দেশের হয়ে সোনা জিততে তিনি বদ্ধপরিকর।












Click it and Unblock the Notifications