Manu Bhaker: সচিনের সঙ্গে দেখা করলেন মনু ভাকের, অলিম্পিক্সে জোড়া পদকজয়ীকে কী বললেন মাস্টার ব্লাস্টার?

প্যারিস অলিম্পিক্সে শ্যুটিংয়ে জোড়া পদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন মনু ভাকের। অলিম্পিক্সের পর আপাতত ছুটির মুডে রয়েছেন ভারতীয় মহিলা শ্যুটার। ছুটির এই সময়টা দারুনভাবেই উপভোগ করছেন মনু। প্রতিদিনই কোনও না কোন সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।এবার নিজের আইকনের সঙ্গে দেখা করলেন মনু ভাকের।

সম্প্রতি মনু ভাকের দেখা করেছেন সচিন তেণ্ডুলকরের সঙ্গে। মাস্টার ব্লাস্টারকে আইকন হিসেবেও উল্লেখ করেছেন মনু। সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা করার পর সমাজ মাধ্যমে সেই ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মনু ভাকের। এই ছবির সঙ্গেই মনু লিখেছেন, 'ক্রিকেটের আইকনের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করে নিতে পেরে আশীর্বাদধন্য মনে হচ্ছে। তাঁর জীবন আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে। আমাদের মতো অনেকের কাছেই তিনি অনুপ্রেরণা। আমাদের দারু কিছু স্মৃতি উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।'

Manu Bhaker

মনু ভাকেরের সঙ্গে দেখা করার সোশ্যাল মিডিয়ায় তাঁকে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টার একটি পোস্ট করে লিখেছেন, 'মনু তোমার ও তোমার পরিবারের সঙ্গে দেখা করে খুব ভালো একটা অনুভূতি হল।'

স্বাধীনতার পর প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে একই অলিম্পিক্সে জোড়া পদক জিতেছেন মনু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্ট ও ২৫ মিটার পিস্তল ইভেন্টে জোড়া ব্রোঞ্জ জিতে নিয়েছেন মনু। সেইসঙ্গে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন ভারতীয় খেলাধুলায়।

অলিম্পিক্সে পদক জিতে ফিরে আসার পর অনেকের সঙ্গেই দেখা করেছিলেন মনু।কয়েকদিন আগে সূর্যকুমার যাদবের সঙ্গে তাঁকে দেখা যায়। একটি ছবিতে মনু দাঁড়িয়েছিলেন ব্যাট করার ভঙ্গিতে। অন্যদিকে সূর্যকুমার হাত দিয়ে পিস্তল চালানোর ভঙ্গিতে ছিলেন। সেই ছবিতে মনু ক্যাপশনে লিখেছিলেন, "ভারতের মিস্টার ৩৬০-র থেকে নতুন খেলার টেকনিক শিখছি।"


শ্যুটিংয়ের পাশাপাশি ক্রিকেট যে তাঁর বড্ড প্রিয় সেকথা আগেই উল্লেখ করেছেন অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় কন্যা। শনিবার মনু জানিয়েছিলেন ভারতের ক্রীড়াবিদদের মধ্যে সচিন তেন্ডুলকার, ধোনি স্যার (এমএস ধোনি) এবং বিরাট কোহলির সঙ্গে এক ঘন্টাও কাটানো সম্মানের বিষয় হবে তাঁর জন্য। মনু বলেছিলেন, ভারতে ক্রিকেটারদের মধ্যে সচিন তেন্ডুলকার, ধোনি স্যার (এমএস ধোনি) এবং বিরাট কোহলির সঙ্গে এক ঘন্টাও কাটানো সম্মানের বিষয় হবে।।

মনু ভাকের তিন মাসের জন্য বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এটি স্বাভাবিক অর্থে ছুটি হচ্ছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+