Tokyo Paralympics : রুপোজয়ী 'অসাধারণ' ভাবিনাকে ফোন প্রধানমন্ত্রী মোদীর, শুভেচ্ছা রাষ্ট্রপতিরও
টোকিও প্যারালিম্পিকে সোনাজয়ী ভাবিনা প্যাটেলকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
টোকিও প্যারালিম্পিকের ফাইনাল হেরে গেলে দেশকে রুপো দেওয়া ভাবিনা প্যাটেলের কীর্তিতে গর্বিত ভারত। প্রতিযোগিতার উক্ত ইভেন্ট থেকে ভারতকে প্রথম পদক দেওয়া প্যারা অ্যাথলিটের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দেশের রথী-মহারথীরা। শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাবিনাকে অনুপ্রেরণা বলে সম্বোধন করেছেন দেশের প্রশাসনিক প্রধান। ফোন করে ভাবিনার সঙ্গে কথাও বলেছেন নরেন্দ্র মোদী। টোকিও গেমস থেকে রুপোজয়ী প্যারা অ্যাথলিটকে দেশের অনুপ্রেরণা বলেও সম্বোধন করেছেন নমো।
|
রাষ্ট্রপতির টুইট
টোকিও প্যারালিম্পিকে রুপোজয়ী ভাবিনা প্যাটেল প্রতিযোগিতা অংশ নেওয়া দেশের অন্যান্য অ্যাথলিটদের ভাল খেলার জন্য অনুপ্রাণিত করবেন বলে বিশ্বাস করেন রাষ্ট্রপতি রামমাথ কোবিন্দ। এক টুইট বার্তায় ভাবিনাকে দেশের ক্রীড়াপ্রেমীদের প্রেরণা বলেও সম্বোধন করেছেন রাষ্ট্রপতি। লিখেছেন যে ভাবিনার অসাধারণ মানসিকতা ও দক্ষতা দেশকে গর্বিত করেছে। এই দুর্দান্ত সফলতার জন্য দেশের প্যারা অ্যাথলিটকে শুভেচ্ছাও জানিয়েছেন রাষ্ট্রপতি কোবিন্দ।
|
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
টোকিও প্যারালিম্পিক শুরুর আগে দেশের প্যারা অ্যাথলিটদের সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্যারা অ্যাথলিটদের দেশের রোল মডেল বলে সম্বোধন করেছিলেন প্রশাসনিক প্রধান। তারই রেশ বজায় রেখে টোকিও গেমস থেকে রুপোজয়ী ভাবিনা প্যাটেলকে শুভেচ্ছা জানিয়েছেন মোদী। নিজের রাজ্য গুজরাতের পাডলারকে অনুপ্রেরণা বলে সম্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী। লিখেছেন যে ভাবিনা ইতিহাস রচনা করেছেন। ভারতীয় প্যারা অ্যাথলিটের সাফল্য দেশের যুব সমাজকে উদ্বুদ্ধ করবে বলেও মনে করেন নরেন্দ্র মোদী। পরে ফোন করেও ভাবিনার সঙ্গে কথা বলেন দেশের প্রশাসনিক প্রধান। প্যারা অ্যাথলিটের কীর্তিতে দশ কতটা গর্বিত, তা তাঁকে অনুভব করান মোদী।
|
ভেঙ্কাইয়া নায়ডুর টুইট
টোকিও প্যারালিম্পিকের ফাইনাল হেরে গেলেও রুপো জিতেছেন ভাবিনা প্যাটেল। তাঁর এই সাফল্যে গর্বিচত হয়েছেন দেশের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডু। ভারতীয় প্যারা অ্যাথলিটকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। টুইটে ভাবিনাকে অনুপ্রেরণা বলে সম্বোধন করেছেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডু।
|
অভিনব বিন্দ্রা
টোকিও প্যারালিম্পিকে রুপোজয়ী ভাবিনা প্যাটেলের কীর্তিতে গর্বিত হয়েছেন অভিনব বিন্দ্রা। প্যারালিম্পিকে পদক জিতে ভাবিনা ইতিহাস রচনা করেছেন বলে টুইটারে লিখেছেন ২০০৮ সালের বেজিং অলিম্পিকে সোনাজয়ী শুটার।
|
বীরেন্দ্র শেহওয়াগ
টোকিও প্যারালিম্পিকে রুপোজয়ী ভাবিনা প্যাটেলকে শুভেচ্ছা জানিয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ। কেবল ইচ্ছাশক্তি, মনের জোর এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে এই ভারতীয় প্যারা অ্যাথলিটের এই সাফল্য পাওয়া সম্ভব হয়েছে বলে লিখেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার।
|
ভিভিএস লক্ষ্ণণ
প্যারালিম্পিকের টেবিল টেনিস ইভেন্ট থেকে দেশকে প্রথম পদক এনে দিয়েছেন ভাবিনা প্যাটেল। টোকিও গেমস থেকে রুপো জিতে দেশকে গর্বিত করা প্যারা অ্যাথলিটকে শুভেচ্ছা জানিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। ভাবিনাকে অসাধারণ বলে সম্বোধন করেছেন দেশের প্রাক্তন কিংবদন্তি ব্যাটসম্যান।
|
অনুরাগ ঠাকুর
দেশের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর লিখেছেন, রুপোর পদক দিয়ে জাতীয় ক্রীড়া দিবসের সকালে ঘুম ভাঙল ভারতের। ভাবিনার জয়ের মাধ্যমে ভারত টোকিও প্যারালিম্পিকের শুরুটা দুর্দান্তভাবে করেছে বলেও লিখেছেন অনুরাগ। ভারতীয় প্যারা অ্যাথলিটকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
|
জয় শাহ
টোকিও প্যারালিম্পিকে রুপো জেতা ভাবিনা প্যাটেলের গর্বে গর্বিত হয়েছেন তাঁরই রাজ্যের তথা বিসিসিআই সচিব জয় শাহ। ভাবিনাকে শুভেচ্ছা জানিয়েছেন শাহ। গুজরাতের প্যারা অ্যাথলিট দেশকে গর্বিত করেছে বলেও টুইটারে লিখেছেন জয়।
|
সচিন তেন্ডুলকর
জাতীয় ক্রীড়া দিবসে টোকিও প্যারালিম্পিক থেকে রুপোর পদক জেতা ভাবিনা প্যাটেলকে শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর। ভারতীয় প্যারা অ্যাথলিটের পদক জয় গোটা দেশকে অনুপ্রাণিত করবেন বলে বিশ্বাস করেন মাস্টার ব্লাস্টার।
|
মীরাবাঈ চানু
টোকিও অলিম্পিকে ভারোত্তোলন বিভাগে রুপো জিতে ভারতকে গর্বিত করা মীরাবাঈ চানু ভাবিনা প্যাটেলকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Silver Medalist, @Bhavina59068010 receives a congratulatory call from Honourable PM Shri @narendramodi after winning a historic medal in #ParaTableTennis at #Tokyo2020 #Paralympics #Cheer4India #Praise4Para pic.twitter.com/3tGK3MTSEX
— SAI Media (@Media_SAI) August 29, 2021












Click it and Unblock the Notifications