World Athletics Championships: ভারতের রিলে দল আন্ডারডগ তকমা উপভোগ করছে, পাখির চোখ ঐতিহাসিক পদক

World Athletics Championships: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই নিশ্চিত হয়ে যাবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফোর ইনটু ফোর হান্ড্রেড মিটার রিলে থেকে ভারতের পুরুষ অ্যাথলিটরা পদক আনতে পারেন কিনা।

যদিও ইতিমধ্যেই যোগ্যতা অর্জন পর্বে দ্বিতীয় স্থান দখল করে ফাইনালের যোগ্যতা যেভাবে অর্জন করেছে ভারত, তাতে অনেকেই বিস্মিত। ভারতের চেয়ে ভালো সময় করেছে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র।

World Athletics Championships: ভারতের রিলে দল আন্ডারডগ তকমা উপভোগ করছে

২ মিনিট ৫৯.০৫ সেকেন্ড সময় করে ভারতীয় অ্যাথলিটরা চূর্ণ করেছেন এশিয়ান রেকর্ড। অলিম্পিকে জাপান ভারতের কন্টিনেন্টাল রেকর্ড ভেঙে দিয়েছিল। গত বছর বিশ্ব অ্যাথলেটিক্সের ফাইনালে উঠতে পারেনি ভারতের রিলে দল। সেই নিরিখে এবারের কীর্তি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। সর্বোপরি, গ্রেট ব্রিটেন, জামাইকার মতো শক্তিধর দেশগুলিকে এবার হাঙ্গেরিতে পিছনে ফেলেছে ভারত।

ভারতের ফোর ইনটু ফোর হান্ড্রেড মিটার রিলে দলে রয়েছেন মহম্মদ আনাস ইয়াহিয়া, আমোজ জেকব, মহম্মদ আজমল ভারিয়াথোড়ি ও রাজেশ রমেশ। ভারতের আগের যে রেকর্ড ছিল ৩ মিনিট ০০.২৫ সেকেন্ডের, এবার তার চেয়েও এক সেকেন্ড কম নিয়ে ফিনিশিং লাইন অতিক্রম করেছেন ভারতীয় অ্যাথলিটরা। হিটে সাফল্যের পর এবার মিশন ফাইনাল।

আমোজ জেকব স্পোর্টসস্টারকে বলেছেন, ভালোই হয়েছে আমাদের কেউ ধর্তব্যে না রাখায়। আন্ডারডগ ভাবা হয়েছে। তবে আমরা লড়াইয়ে রয়েছি। আজ ২ মিনিট ৫৯ সেকেন্ড সময় নিয়েছি। ফাইনালে ২ মিনিট ৫৮ সেকেন্ড সময় করার টার্গেট রাখব। আমরা তো পদক সুনিশ্চিত করার জন্যও দৌড়াতে পারি।

World Athletics Championships: ভারতের রিলে দল আন্ডারডগ তকমা উপভোগ করছে

গতকাল রাজেশ রমেশকে হুইলচেয়ারে উঠতে হয়েছিল। জেকব বলেন, রাজেশের কিছু হয়নি। তিনি সব সামলে নেবেন। ফাইনালে রাজেশ আরও কম সময় করতেই পারেন। গত বছর ওরেগনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে জাপান ২ মিনিট ৫৯.৫১ সেকেন্ড সময় করে এশিয়ান রেকর্ড গড়েছিল। যা ভেঙে দিয়েছেন জেকবরা। মার্কিন যুক্তরাষ্ট্র হিটে সময় করেছে ২ মিনিট ৫৮.৪৭ সেকেন্ড। ৯ দলের ফাইনাল শুরু ভারতীয় সময় রাত ১টা ৭ মিনিটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+