Chess Olympiad: চেস অলিম্পিয়াডে ইতিহাসের পথে ভারত, সোনা জয়ের আশা জোরালো করল পুরুষ ও মহিলা দল

Chess Olympiad: চেস অলিম্পিয়াডে ঐতিহাসিক কীর্তির দোরগোড়ায় ভারত। বুদাপেস্টে চলা এই প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ড রয়েছে রবিবার। তার আগে পুরুষ ও মহিলা দল সোনা জয়ের আশা জোরদার করল।

ওপেন সেকশনে পুরুষদের বিভাগে ভারতীয় দল পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। এই প্রতিবেদন লেখা অবধি, মহিলাদের বিভাগে ভারত রয়েছে কাজাখস্তানকে টপকে রয়েছে শীর্ষে।

Chess Olympiad

৪৫তম চেস অলিম্পিয়াডে গ্র্যান্ডমাস্টার তথা বিশ্ব চ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জার ডি গুকেশ হারিয়ে দিলেন বিশ্বের তিন নম্বর ফ্যাবিয়ানো কারুয়ানাকে। আর তাতেই উজ্জ্বল হয়ে গেল ভারতের সোনা জয়ের সম্ভাবনা। নভেম্বরে সিঙ্গাপুরে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলার আগে গুকেশ যে জয় ছিনিয়ে নিলেন তা তাঁর আত্মবিশ্বাস বাড়ানোর পক্ষে যথেষ্ট।

ভারতের শনিবার খেলা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। গুকেশ ছা়ড়াও জিতলেন অর্জুন এরিগাইসি। তিনি হারালেন লেনিয়ার ডমিনগেজ পিরেজকে। ওয়েসলি সো-র কাছে হেরে যান আর প্রজ্ঞানন্দ। বিদিত গুজরাতি লেভন আরোনিয়ানের সঙ্গে ড্র করেন। ভারত ১৯ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে। চিনের রয়েছে ১৭ পয়েন্ট। মার্কিন যুক্তরাষ্ট্র ও উজবেকিস্তানের ঝুলিতে রয়েছে ১৫ পয়েন্ট করে।

দশম রাউন্ডে নামার আগে অবধি ভারতের মহিলা দল ছিল দ্বিতীয় স্থানে। কিন্তু চিনকে হারিয়ে তারা উঠে এলো শীর্ষে। যদিও কাজাখস্তানের খেলার পর অবস্থান কী থাকে সেদিকে নজর থাকছে। চিনকে খেলতে হলো অনেক তারকাকে ছাড়াই। চিনের বিরুদ্ধে ভারতের বেশিরভাগ দাবাড়ুই ড্র করেন। জয় নিশ্চিত হয় দিব্যা দেশমুখ জয় আদায় করার ফলে।

অলিম্পিয়াডে দুই বিভাগে সোনা জিতলে তা হবে ভারতীয় দাবার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। চলতি বছরের ডিসেম্বরে সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার হাতছানি রয়েছে গুকেশের সামনে। যদি তিনি বিশ্বচ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়ে দিতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+