World Athletics Championships: আমেরিকাকে কড়া টক্কর, রেকর্ড গড়ে ফাই‌নালে ভারতের রিলে দল

রবিবার রাতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনার পদকের লক্ষ্যে নামতে চলেছেন নীরজ চোপড়া। তার আগেই ট্রাক অ্যান্ড ফিল্ডে ইতিহাস সৃষ্টি করল ভারতীয় রি‌লে টিম। শক্তিশালী প্রতিপক্ষদের হারিয়ে দ্বিতীয় হয়েই ফাইনা‌লে জায়গা করে নিলেন ভারতীয় অ্যাথলিটরা। এমনকি এশিয়ার মধ্যেও রেকর্ড সৃষ্টি করল ভারত।

হাঙ্গেরির বুদাপেস্টে চলা বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ল ভারতের পুরুষ রিলে টিম। এশিয়ার সর্কালীন রেকর্ড ভেঙে ৪*৪০০ মিটার (4x400m) বিভাগে প্রথমবার ফাইনালে ভারতের অ্যাথ‌লিটরা। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ইতিহাস সৃষ্টির চার কারিগর হলেন মহম্মদ আনাস, অমোজ জেকব, মহম্মদ আজমল ভারিয়াথোডি এবং রাজেশ রমেশ।

রিলে

শুধু ফাইনালে উঠাই নয়, ব্রিটেন, জামাইকার তো শক্তিশালী দলের থেকেও এগিয়ে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সেরা ফাইনালের টিকিট পেয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। তাও হিটে একটা সময় মার্কিন অ্যাথলিটদের রীতিমতো পিছনে ফেলে দিয়েছিল টিম ইন্ডিয়া। শেষ ল্যাপে প্রায় পিছনে ফেলে দিচ্ছিল আমেরিকাকে।

যে হিটে ছিল আমেরিকা, ব্রিটেন, জাপানের মতো দল। লড়াইটা কঠিন হলেও শুরুটা ভালো করেন আনাস। সেই ছন্দ ধরে রাখেন জেকব এবং ভারিয়াথোডি। টিম ইন্ডিয়া ট্র্যাকে সময় নিয়েছে মাত্র ২:৫৯:০৫ সেকেন্ড। ভেঙে দিয়েছে এশিয়ান রেকর্ড। সেই রেকর্ড এতদিন জাপানের দখলে ছিল। জাপানীদের এই রেকর্ড ছিল ২.৫৯.৫১ সেকেন্ডের।


মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত ছাড়া ফাইনালে ওঠা বাকি দলগুলি হল ব্রিটেন, বৎসোয়ানা, জামাইকা, ফ্রান্স, ইতালি এবং নেদারল্যান্ডস। দ্বিতীয় হিটে উসেইন বোল্টের দেশ জামাইকা শেষ করেছে ২:৫৯:৮২ সেকেন্ডে। ফ্রান্সের সময় লেগেছে ৩:০০:০৫ সেকেন্ড এবং ইতালির ৩:০০:১৪ সেকেন্ড।

এখনও পর্যন্ত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে দুটো পদক রয়েছে ভারতের। লং জাম্পে অঞ্জু ববি জর্জের ব্রোঞ্জ এবং জ্যাভলিনে নীরজ চোপড়ার রুপো। রবিবার ফাইনালে ফের একবার পদকের হাতছানি নীরজের সামনে। রূপো নয় এবার তাঁর লক্ষ্য সোনা। টোকিও অলিম্পি্কের পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশকে সোনা এনে দেওয়াই লক্ষ্য পানিপথের অ্যাথলিটের।

রিলে

টোকিও অলিম্পিকে সোনার পদক জয়ী ভারতের তারকা অ্যাথলিট নীরজ চোপড়া এবং পাকিস্তানের আরশাদ নাদিম রবিবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ -এ মুখোমুখি হবেন। এই টুর্নামেন্টের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে বিশ্বের শীর্ষ ১২ জন অ্যাথলিট থাকবেন। তবে মূল ফোকাস ‌নীরজের দিকেই। রবিবার রাত ১১.৪৫-এ এই খেলা হবে।

বাছাইপর্বে নীরজ চোপড়া ও আরশাদ নাদিমকে আলাদা গ্রুপে রাখা হয়েছিল। দু'জনেই নিজ নিজ গ্রুপের শীর্ষে থেকে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। প্রথম প্রচেষ্টাতেই ৮৮.৭৭ মিটার জ্যাভলিন ছুড়ে ফাইনালে জায়গা করে নেন নীরজ। নীরজের এই সিজনে এটাই সেরা থ্রো। তিনি প্যারিস অলিম্পিক ২০২৪-এর জন্যও যোগ্যতা অর্জন করে ফেলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+