এশিয়ান গেমসে কবাডিতে সোনা ভারতের পুরুষ ও মহিলাদের

কবাডির ফাইনালে ইরানকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের মেয়েরা। প্রথমার্ধে ১৫-১১ ব্যবধান ছিল ইরানের সঙ্গে। শেষ পর্যন্ত ৩১-২১ পয়েন্টে ইরানকে হারিয়ে দিয়েছে মহিলা দল। চার বছর আগে চীনের গুয়াংঝৌতেও এশিয়াডে সোনা জিতেছিলেন ভারতীয় মহিলারা।
ইরানের বিরুদ্ধে মহিলা দলের জয়ের খবরের রেশ কাটতে না কাটতেই আবার ভালো খবর। এ বার ভারতের পুরুষ দল সোনা জিতল কবাডিতে। সেই ইরানের বিরুদ্ধেই। শেষ পর্যন্ত দু'পক্ষে কড়া টক্কর চলে। অবশেষে ২৭-২৫ পয়েন্টে জেতে ভারত। এ পর্যন্ত এশিয়ান গেমসে টানা সাতবার চ্যাম্পিয়ন হল ভারতের পুরুষ কবাডি দল।
প্রসঙ্গত, গতকালই হকিতে পাকিস্তানকে হারিয়ে সোনা জেতে ভারত। এ নিয়ে এশিয়ান গেমসে ১১টি সোনা জিতল ভারত। রুপোর সংখ্যা ৯টি এবং ব্রোঞ্জের সংখ্যা ৩৭টি।












Click it and Unblock the Notifications