হকিতে পদকের খরা মেটাতে চান শ্রীজেশ, জানুন টোকিও অলিম্পিকে ভারতের খেলার সময়

এম সি মেরি কম আর মনপ্রীত সিং। টোকিও অলিম্পিকের মার্চ পাস্টে ভারতের পতাকা থাকবে এই দুজনেরই হাতে। বক্সিংয়ে মেরি কমের এটিই শেষ অলিম্পিক হতে চলেছে। আর ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীতকেও বাড়তি প্রেরণা দিতে পারে এই দায়িত্ব। মনপ্রীতের পরই অভিজ্ঞতার নিরিখে ভারতীয় হকি দলের সবচেয়ে সিনিয়র গোলরক্ষক শ্রীজেশের কথাতেই ইঙ্গিত মিলল, অলিম্পিক হকিতে পদকের খরা মেটাতে তাঁরা কতটা বদ্ধপরিকর।

পদকের লক্ষ্যে

পদকের লক্ষ্যে

ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিংয়ের পরই দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ৩৫ বছরের পরট্টু রবীন্দ্রন শ্রীজেশ। তিনি বলেন, এটাই সম্ভবত আমার শেষ অলিম্পিক হতে চলেছে। কেরিয়ারে বিভিন্ন প্রতিযোগিতায় অনেক পদক পেয়েছি, তবে অলিম্পিকের পদক অধরাই থেকে গিয়েছে। ফলে অলিম্পিকে এবার পদক জেতাই লক্ষ্য থাকবে। অলিম্পিকে ভারতের আটটি সোনা জয়ের নজিরের কথা ভেবেই যে শ্রীজেশ নিজেকে উদ্বুদ্ধ করছেন সে কথা বোঝা গিয়েছে তাঁর কথায়। শ্রীজেশ বলেন, এই অলিম্পিক পদক জয়ের জন্য অনেক আত্মত্যাগ করেছি। পরিবার, সন্তানদের থেকে দূরে থেকেছি। ১৫ বছর ধরে যে স্বপ্নকে তাড়া করেছি, রোজ সকালে উঠে পদক জয়ের কথা ভেবে নিজেকে মোটিভেট করেছি, কঠোর অনুশীলন করেছি, এবার সেটারই বাস্তবায়ন চাইছি। আমরা সকলেই চাইছি ভারতীয় হকি দল ইতিহাস গড়ুক, অলিম্পিক পদকজয়ীদের তালিকায় আমাদেরও নাম উঠুক। এই ভাবনা মাথাই নিয়েছি নিজের খেলায় ফোকাস করছি।

মানসিকভাবে প্রস্তুত

মানসিকভাবে প্রস্তুত

করোনা পরিস্থিতিতে টোকিও অলিম্পিক এক বছর পিছিয়ে যাওয়ায় ভারতের হকি দল বেঙ্গালুরুর সাই কেন্দ্রে চার দেওয়ালেই আবদ্ধ ছিল। শ্রীজেশ জানালেন, এই সময়কালে হস্টেল থেকে অনুশীলন মাঠে যাওয়াই আমাদের দৈনন্দিন রুটিন ছিল। তবে এই বিষয়টি অলিম্পিকে যে বিধিনিষেধ থাকবে তার সঙ্গে মানসিক ও শারীরিকভাবে মানিয়ে নিতে আমাদের সুবিধা দেবে। মাঠে দর্শক থাকলে অতিরিক্ত এনার্জি পেতাম সেটা ঠিক, তবে বাহ্যিক বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে আমরা আমাদের খেলাতেই মনোনিবেশ করছি। গত দুটি অলিম্পিকের মতো এবারও কেরলের শ্রীজেশই ভারতীয় দলের একমাত্র গোলকিপার। তিনি বলেন, নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে সাফল্য এনে দিতে দৃঢ়প্রতিজ্ঞ থাকব। অভিজ্ঞতা ভাগ করে নেব দলের তরুণদের সঙ্গেও।

ভারতের সোনালি সাফল্য

ভারতের সোনালি সাফল্য

অলিম্পিকে ভারতের সবচেয়ে বেশি সাফল্য পুরুষদের হকিতে। আটটি সোনা অলিম্পিক থেকে জিতেছে ভারত। যদিও ১৯৮০ সালের পর ভারত অলিম্পিক থেকে কোনও পদক আনতে পারেনি। ১৯২৮ সালে আমস্টারডামের অলিম্পিক থেকে শুরু করে ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিক পর্যন্ত মোট ৬টি অলিম্পিকে ভারত পুরুষদের হকিতে সোনা জেতে। স্বাধীনতার পর তিনটি অলিম্পিক, যথাক্রমে লন্ডন (১৯৪৮), হেলসিঙ্কি (১৯৫২) ও মেলবোর্নে (১৯৫৬) ভারত ধরে রেখেছিল অলিম্পিকের সোনালি সাফল্য। ১৯৩৬ সালে লস অ্যাঞ্জেলেস ও ১৯৩৬ সালেও ভারত অলিম্পিকে সোনা জেতে। ১৯৬০ সালে রোম অলিম্পিকে ভারত হকিতে রুপো জেতার পর ফের সোনা জেতে ১৯৬৪ সালের টোকিও অলিম্পিকে। ১৯৬৮ সালে মেক্সিকো ও ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ভারত তৃতীয় স্থান লাভ করে হকিতে। ১৯৭৬ সালে মন্টরিয়াল অলিম্পিকে সপ্তম। অলিম্পিক হকিতে ভারতের শেষ সোনা তথা পদক জয় ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে। ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলেসে পঞ্চম, ১৯৮৮ সালে সিওল অলিম্পিকে ষষ্ঠ, ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে সপ্তম, ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে অষ্টম, ২০০০ সালে সিডনি ও ২০০৪ সালের এথেন্স অলিম্পিকে সপ্তম, ২০১২ সালের লন্ডন অলিম্পিকে দ্বাদশ এবং ২০১৬ সালের রিওতে ভারতের পুরুষ হকি দল অষ্টম স্থানে থেকে অলিম্পিক অভিযান শেষ করেছিল। ২০০৮ সালে বেজিং অলিম্পিকে যোগ্যতা অর্জনেই ব্যর্থ হয় ভারতীয় হকি দল।

পুরুষ হকি দলের খেলার সময়

পুরুষ হকি দলের খেলার সময়

ভারতীয় সময় ২৫ জুলাই ভোর সাড়ে ৬টায় নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে ভারতের পুরুষ হকি দল অলিম্পিক অভিযান শুরু করবে। ২৬ জুলাই বিকেল তিনটেয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ। ২৮ জুলাই ভোর সাড়ে ৬টায় ভারত খেলবে স্পেনের বিরুদ্ধে। ৩০ জুলাই ভোর ৬টায় আর্জেন্তিনার বিরুদ্ধে খেলবেন মনপ্রীতরা। ৩১ জুলাই ভারত ও জাপান পরস্পরের মুখোমুখি হবে বিকেল ৩টেয়। পুরুষ হকির কোয়ার্টার ফাইনালের খেলাগুলি হবে ২ অগাস্ট সকাল ৬টা, সাড়ে ৮টা, বিকেল ৩টে ও সাড়ে ৫টায়। ৪ অগাস্ট সেমিফাইনাল সকাল ৭টা ও বিকেল সাড়ে ৩টেয়। ৬ অগাস্ট সকাল ৭টায় ব্রোঞ্জ মেডেল ম্যাচের পর ফাইনাল বিকেল সাড়ে ৩টেয়।

ভারতীয় মহিলা দলের খেলা

ভারতীয় মহিলা দলের খেলা

ভারতের মহিলা হকি দল ১৯৮০ সালের মস্কো, ২০১৬ সালে রিও অলিম্পিকের পর এবার তৃতীয় অলিম্পিকে নামবে। মস্কোয় চতুর্থ ও রিওতে দ্বাদশ স্থানে শেষ করতে হয়েছিল। রানি রামপালদের অলিম্পিক অভিযান শুরু ২৫ জুলাই বিকেল ৫টা ১৫ মিনিটে নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে। ২৭ জুলাই জার্মানি ম্যাচ সন্ধ্যা ৫টা ৪৫ মিনিট থেকে। ২৯ জুলাই খেলা গ্রেট ব্রিটেনের সঙ্গে, ভারতীয় সময় সকাল সাড়ে ৬টা থেকে। ৩১ জলাই ভারত ও আয়ারল্যান্ড ম্যাচ শুরু সকাল ৮টা ১৫ মিনিটে। ১ অগাস্ট ভারত ও দক্ষিণ আফ্রিকা পরস্পরের মুখোমুখি হবে সকাল পৌনে ৯টায়। ৩ অগাস্ট কোয়ার্টার ফাইনালের খেলাগুলি হবে সকাল ৬টা, সাড়ে ৮টা, বিকেল ৩টে ও বিকেল সাড়ে ৫টায়। ৫ অগাস্ট সেমিফাইনাল সকাল ৭টা ও বিকেল সাড়ে ৩টেয়। ৭ অগাস্ট ব্রোঞ্জ মেডেলের ম্যাচ সকাল ৭টায় এবং ফাইনাল বিকেল সাড়ে ৩টে থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+