স্পেনকে ৬-১ গোলে উড়িয়ে দিল ভারতীয় হকি দল
বেলজিমায় সফরের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী স্পেনকে ৬-১ গোলে হারিয়ে নিজের ক্ষমতা জাহির করল ভারতীয় হকি দল।
বেলজিমায় সফরের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী স্পেনকে ৬-১ গোলে হারিয়ে নিজেদের ক্ষমতা জাহির করল ভারতীয় হকি দল। ভারতের হয়ে ২টি গোল করেন হারমনপ্রীত সিং। একটি করে গোল করেন মনপ্রীত সিং, নীলকান্ত শর্মা, মনদীপ সিং ও রূপীন্দরপাল সিং।

বিশ্বের আট নম্বর দল স্পেনের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে থাকেন ভারতীয় হকি দলের খেলোয়াড়েরা। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক সংঘটিত আক্রমণ তুলে আনতে থাকেন তাঁরা। শুরুর দিকে একাধিক গোলের সুযোগও নষ্ট করে বিশ্বের পাঁচ নম্বর হকি দল। প্রথম কোয়ার্টার গোলশূণ্য ভাবেই শেষ হয়।
ম্যাচের ২৪ মিনিটে মনপ্রীত সিং-র গোলে এগিয়ে যায় ভারতীয় হকি দল। ২৮ ও ৩২ মিনিটে দুটি দারুণ গোল করে নীল জার্সির শিবিরকে তিন গোলে এগিয়ে দেন হারমনপ্রীত সিং। ৩৯, ৫৬ ও ৫৯ মিনিটে যথাক্রমে গোল দিয়ে ভারতীয় দলের বড় জয় নিশ্চিত করেন যথাক্রমে নীলকান্ত শর্মা, মনদীপ সিং ও রূপীন্দরপাল সিং।












Click it and Unblock the Notifications