Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বার্বাসোল চ্যাম্পিয়নশিপে সাড়া জাগিয়েই টোকিও অলিম্পিকে নামছেন আত্মবিশ্বাসী অনির্বাণ

বার্বাসোল চ্যাম্পিয়নশিপে সাড়া জাগিয়েই টোকিও অলিম্পিকে নামছেন ভারতের অনির্বাণ

টোকিও অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার আগে বার্বাসোল চ্যাম্পিয়নশিপ থেকে দারুণ উৎসাহ সংগ্রহ করলেন গল্ফার অনির্বাণ লাহিড়ী। পিজিএ ট্যুরের অন্তর্গত ওই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এই বাঙালি। যা তাঁকে টোকিও অলিম্পিকের জন্য বাড়তি মনোবল জোগাবে বলে বিশ্বাস করেন অনির্বাণ।

বার্বাসোল চ্যাম্পিয়নশিপে সাড়া জাগিয়েই টোকিও অলিম্পিকে নামছেন আত্মবিশ্বাসী অনির্বাণ

টোকিও অলিম্পিক শুরু হওয়ার ঠিক মুখে আমেরিকার কেনটুকিতে পিজিএ ট্যুরের অন্তর্গত বার্বাসোল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন ভারতের অনির্বাণ লাহিড়ী। রবিবার হওয়া টুর্নামেন্টের ফাইনালে টায়েড ফর থার্ড ফিনিশার হন বাঙালি গল্ফার। চলতি মরসুমে এটিই অনির্বাণের সেরা পারফরম্যান্স। টোকিও অলিম্পিক শুরু হওয়ার ঠিক মুখে এই সফলতা হাসিল করে কিছুটা হলেও আত্মবিশ্বাসী হয়েছেন পুনের গল্ফার।

কেনে ট্রেস গল ক্লাবে হওয়া প্রতিযোগিতায় নিজের দক্ষতার পরিচয় দেন ৩৪ বছরের অনির্বাণ। সেভেন আন্ডার সিক্সটি ফাইভ শট নিয়ে প্রতিযোগিতার তৃতীয় টাইয়ের মালিক হয়েছেন বাঙালি গল্ফার। যা তাঁর পিজিএ ট্যুর কেরিয়ারের তৃতীয় অন্যতম তিন টপ থ্রি ফিনিশ। এই পারফরম্যান্সের জেরে একধাপে বিশ্ব ক্রমতালিকার ১২৯ থেকে ১০৮ নম্বর স্থানে উঠে এসেছেন লাহিড়ী। টোকিও অলিম্পিকের আগে যা তাঁকে মানসিক ভাবে চাঙা করবেন বলে লিখেছেন গল্ফার নিজে।

নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক বার্তায় অনির্বাণ লিখেছেন, চলতি বছর তাঁকে বেশ চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কাটাতে হয়েছে। শক্ত ভিতের ওপর দাঁড়াতে পারার জন্য নিজের দলকে কৃতিত্ব দিয়েছেন বাঙালি গল্ফার। গল্ফ কোর্সে একটা দুর্দান্ত সপ্তাহ কাটানোর জন্য বার্বাসোল চ্যাম্পিয়নশির কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন অনির্বাণ। এই পারফরম্যান্স থেকে শক্তি সঞ্চয় করে তিনি টোকিওর বিমান ধরবেন বলেও জানিয়েছেন লাহিড়ী।

২৩ জুলাই টোকিও অলিম্পিক শুরু হলেও ২৯ তারিখ গল্ফ কোর্সে পদক জয়ের আশায় ঝাঁপাবেন অনির্বাণ লাহিড়ী। সেদিন সিক্সটি প্লেয়ার ফিল্ডে পুরুষদের ব্যক্তিগত ইভেন্টের প্রথম রাউন্ডের মোকাবিলা হওয়ার কথা। যেখানে অনির্বাণ ছাড়াও ভারতের হয়ে লড়াই করতে দেখা যাবে ৩০ বছরের উদয়ন মানেকে। অন্যদিকে ভারতের প্রথম মহিলা গল্ফার হিসেব টোকিও অলিম্পিকে অংশ নিতে চলেছেন অদিতি অশোক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+