Paris Olympics: সাফল্যের জন্য প্রয়োজন সঠিক বিশ্রাম, অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের জন্য থাকছেন ‘ঘুম উপদেষ্টা’!
দুয়ারে অলিম্পিক্স। প্যারিস জুড়ে একদিকে যেমন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি তেমনই বিশ্বের সব দেশের অ্যাথলিটরাই চূড়ান্ত প্রস্তুতিতে মগ্ন। ব্যতিক্রম নয় ভারতও । এবার রেকর্ড সংখ্যক মেডেলের লক্ষ্য নিয়েই অলিম্পিক্সে অংশগ্রহণ করবে ভারত। সাফল্য পেতে অ্যাথলিটদের জন্য একাধিক সুযোগ-সুবিধা ও ব্যবস্থা করেছে আইওএ।
২৬ জুলাই থেকে ১১ আগস্ট প্যারিস অলিম্পিক্সের আসর বসবে, ভারতীয় দলের সঙ্গে একজন ঘুম উপদেষ্টা থাকবেন। শুনতে অবাক করা হলেও এটাই সত্যি। ক্রীড়াবিদদের ঘুম এবং বিশ্রাম যাতে সঠিক এবং পর্যাপ্ত পরিমাণে হয় তার জন্যই এই বিশেষ ব্যবস্থা করেছে আইওএ। জুলাই-আগস্টে ইউরোপের দীর্ঘ দিনের আলোর সময়, ফলে ঘুমের সমস্যা হতে পারে অ্যাথলিটদের। অলিম্পিকের ভারতীয় ক্রীড়াবিদদের জন্য অভিনব ব্যবস্থা করছে আইওএ।

ডাঃ মনিকা শর্মা, ভারতীয় দলের ঘুমের উপদেষ্টা হিসাবে প্যারিসে যাবেন, ক্রীড়াবিদদের ভালো পারফরম্যান্সের জন্য ঘুম অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু অনেক সময়ই ক্রীড়াবিদরা সঠিক সময়ে ঘুমাতে যান না, ঠিক সময়ে ঘুম থেকে উঠেন না। এবার যাতে এই সমস্যা না হয় তারজন্যই ঘুম উপদেষ্টা নিয়োগ করেছে আইওএ।
ডাঃ মনিকা শর্মা একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে জানিয়েছেন,"উদ্দেশ্যটি মূলত এমন একটি পরিবেশ তৈরি করা যা ঘুমের উপযোগী। অলিম্পিক ভিলেজ একটি চাপপূর্ণ পরিবেশ, আদর্শ ঘুমের অবস্থা নয়। চ্যালেঞ্জ মোকাবেলায় এবং তাদের পরিণতি কমাতে আমরা ক্রীড়াবিদদের সমর্থন ও সাহায্য করব।"
বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে একটি ফেলোশিপ করা ডাঃ মনিকা শর্মা আরও জানিয়েছেন, যে অলিম্পিক্সে, প্রতিযোগিতার চাপ, অ্যাড্রেনালিন রাশ এবং গেমস ভিলেজের চাপ এবং উত্তেজনা সবই "ঘুমতে বাধার' সৃষ্টি করে অ্যাথলিটদের। কিন্তু সঠিক নিয়ম পালন করলে অ্যাথলিটদের সমস্যা হবে না।
ডাঃ শর্মা ইতিমধ্যেই ভারতের ক্রীড়াবিদদের সাথে পরামর্শ শুরু করেছেন, তাদের সাথে ব্যক্তিগতভাবে দেখা করার জন্য বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন এবং "তাদের চ্যালেঞ্জগুলি সনাক্ত করতে এবং ভাল ঘুমের কিছু প্রতিবন্ধকতা দূর করতে তাদের পরামর্শ দিয়েছেন।
তার প্রাথমিক কথোপকথনের পর ডাঃ শর্মা জানিয়েছেন, আমার মনে হয়েছে ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে "ঘুম সম্পর্কে অজ্ঞতা বেশ গভীর"। তার প্রথম পদক্ষেপ হল তাদের শিক্ষিত করা এবং তারপরে "ঘুমের কৌশল" ডিজাইন করা যেখানে ঘুমের গুণমানকে ঘন্টার সংখ্যার উপর অগ্রাধিকার দেওয়া হবে।
তাদের পরিচয় গোপন রেখে, ডাঃ শর্মা বলেছিলেন যে তিনি ক্রীড়াবিদদের তিনটি বিভাগে শ্রেণীবদ্ধ করেছেন: যারা এই ধারণা থেকে বিদেশী, একদল যারা আগের অলিম্পিক্সে ঘুমের অভাব অনুভব করেছে এবং কথা বলার জন্য প্রস্তুত, এবং যারা এই ধারণা নিয়ে খুব আচ্ছন্ন। সব মিলিয়েই এবার দাওয়াই তৈরি করছেন তিনি।












Click it and Unblock the Notifications