ডোপিং-র অভিযোগে এক বছরের জন্য নির্বাসিত বক্সার সুমিত সাঙ্গোয়ান
ডোপিং-র অভিযোগে এক বছরের জন্য নির্বাসিত বক্সার সুমিত সাঙ্গোয়ান
২০২০ টোকিও অলিম্পিকের আগে বড় ধাক্কা। ডোপিং-র অভিযোগে এক বছরের জন্য নির্বাসিত হলেন ভারতীয় বক্সার সুমিত সাঙ্গোয়ান। চলতি বছরের ২৬ ডিসেম্বর থেকে সাঙ্গোয়ানের নির্বাসনের সময়সীমা শুরু হয়েছে। ২০২০-র ২৫ ডিসেম্বর পর্যন্ত এই ভারতীয় বক্সারের ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে।

গত ১০ অক্টোবর হিমাচল প্রদেশের বাড্ডি-তে ন্যাশনাল মিট চলাকালীন সুমিত সাঙ্গোয়ানের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা। পরীক্ষায় ধরা পড়ে, নিষিদ্ধ অ্যাসেটাজোলামাইড নিয়েছেন ওই ভারতীয় বক্সার। অভিযোগ অস্বীকার করে বি স্যাম্পেল টেস্ট করার জন্য নাডার কাছে আবেদন করেন সুমিত। সেই রিপোর্টও পজিটিভ আসায় ভারতীয় বক্সারকে এক বছরের জন্য নির্বাসনে পাঠানো হয়।
বৃহস্পতিবার মামলার শুনানি চলার সময় সুমিত জানান, চোখের সংক্রমণ সারানোর জন্য সাই সেন্টারের মেডিক্যাল অফিসারের কথাতেই ওই ওষুধ খেয়েছিলেন তিনি। কিন্তু তাতে নিজেকে বাঁচাতে পারেননি ২০১৭ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জয়ী সুমিত। এর অর্থ ২০২০ টোকিও অলিম্পিকের জন্য ভারতীয় বক্সারদের ট্রায়ালে থাকতে পারবেন না তিনি। ট্রায়ালে নির্বাচিত বক্সাররা ৩ থেকে ১৪ ফেব্রুয়ারি চিনের য়ুহান প্রদেশে অনুষ্ঠিত হতে চলা অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বে অংশ নেবেন। তাতেও থাকতে পারবেন না সুমিত সাঙ্গোয়ান।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications