বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের জন্য আরও একটি পদ নিশ্চিত করলেন এই মহিলা বক্সার
প্রথমবার খেলতে নেমেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে ভারতের জন্য আরও একটি পদক নিশ্চিত করলেন বক্সার মঞ্জু রানি।
প্রথমবার খেলতে নেমেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে ভারতের জন্য আরও একটি পদক নিশ্চিত করলেন বক্সার মঞ্জু রানি। প্রতিযোগিতার ৪৮ কেজি বিভাগে শীর্ষ বাছাই উত্তর কোরিয়ার কিম হায়াং মি-কে ৪-১ পয়েন্টে হারিয়েছেন এই ভারতীয় তরুণী।

এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৫১ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছে প্রতিযোগিতায় ভারতের জন্য অন্তত ব্রোঞ্জ নিশ্চিত করেন লেজেন্ড মেরি কম। বিশ্ব মিটে নিজের জন্য অষ্টম পদক নিশ্চিত করেন মেরি। ভারতের বক্সিং লেজেন্ডের সেই পারফরম্যান্স যেন নবাগতা মঞ্জু রানির কাছে বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করে।
প্রতিযোগিতার ষষ্ঠ বাছাই মঞ্জু ম্যাচের প্রথম থেকে আগ্রাসী মূর্তিতে ধরা দেন। মঞ্জুর ক্যারিশমার সামনে হার স্বীকার করেন তাঁর প্রতিপক্ষ। বিশ্ব মিটে ভারতীয় বক্সারের পারফরম্যান্সে মুগ্ধ দেশের ক্রীড়া মহল। মেরির মতোই মঞ্জুর কাছ থেকে সোনা আশা করছেন অনেকে। সেমিফাইনালে থাইল্যান্ডের ছুথামাত রকসাতের মুখোমুখি হবেন রানি।












Click it and Unblock the Notifications