সেরার সেরা হয়েই টোকিও অলিম্পিকে যাবেন বক্সার পানঘাল, পদকের আশায় দেশ

সেরার সেরা হয়েই টোকিও অলিম্পিকে যাবেন বক্সার পানঘাল, পদকের আশা দেশের

টোকিও অলিম্পিকের জন্য প্রস্তুতির মাঝেই মানসিকভাবে উজ্জ্বীবিত হলেন অমিত পানঘাল। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির টাস্ক ফোর্সের সদ্য প্রকাশিত ক্রমতালিকার শীর্ষ স্থানে অবস্থান করছেন ভারতীয় বক্সার। তাতে উচ্ছ্বসিত দেশের ক্রীড়াপ্রেমীরা অলিম্পিকে অমিতের কাছ থেকে পদক আশা করছেন।

সেরার সেরা হয়েই টোকিও অলিম্পিকে যাবেন বক্সার পানঘাল, পদকের আশায় দেশ

পুরুষদের ৫২ কেজির ফ্লাইওয়েট বিভাগের শীর্ষ স্থান দখল করেছেন পানঘাল। এশিয়ান গেমস চ্যাম্পিয়ন এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে রূপো জেতা ভারতীয় বক্সার ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির টাস্ক ফোর্সের তৈরি ক্রমতালিকার ভিত্তিতে টোকিও গেমসে অংশ নিতে চলা বিশ্বের ৯ জনের (পুরুষ ও মহিলা) মধ্যে একজন হয়েছেন। অলিম্পিক শুরুর ২৬ দিন আগে যাকে বড় সাফল্য হিসেবেই দেখছে দেশের ক্রীড়া মহল।

বক্সিং রিংয়ে অমিত পানঘালের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী উজবেকিস্তানের শাখোবিদিন জোইরোভ এই ক্রমতালিকার পঞ্চম স্থানে অবস্থান করছেন। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে অবস্থান করছেন যথাক্রমে ফ্রান্সের বিলাল বেনামা, আলজেরিয়ার মহামেদ ফ্লেসি ও চিনের হু জিয়ানগুয়ান। মুখোমুখি সাক্ষাতে পানঘাল বেনামা ও জিয়ানগুয়ানকে হারালেও, জোইরেভের বিরুদ্ধে পরপর তিনটি মোকাবিলাই হেরে গিয়েছিলেন ভারতীয় বক্সার।

অন্যদিকে বিশ্বের এক নম্বর বক্সিং তারকা হওয়ার সৌজন্যে টোকিও অলিম্পিকের শুরুর দিকে খুব কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে না পানঘালকে। কারণ নিয়ম অনুযায়ী ক্রমতালিকার প্রথম আটে থাকা বক্সারদের সাক্ষাৎ কোয়ার্টার ফাইনালের আগে ঘটা সম্ভব নয়। ফলে রাউন্ড অফ ৬৪, রাউন্ড অফ ৩২ এবং রাউন্ড ১৬-এর মোকাবিলায় তুলনামূলক কম শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নামতে হবে অমিতকে। তা বলে রাশ আলগা করতে রাজি নন ভারতীয় বক্সার।

সেরার সেরা হয়েই টোকিও অলিম্পিকে যাবেন বক্সার পানঘাল, পদকের আশায় দেশ

অন্যদিকে মহিলাদের ৫১ কেজি বিভাগের সপ্তম স্থানে অবস্থান করছেন কিংবদন্তি এমসি মেরি কম। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির টাস্ক ফোর্সের সদ্য প্রকাশিত ক্রমতালিকার মহিলাদের ৬০, ৬৯ ও ৭৫ কেজি বিভাগের চতুর্থ, পঞ্চম ও সপ্তম স্থানে অবস্থান করছেন যথাক্রমে সীমরনজিৎ কৌর, লভলীনা বর্গহেইন ও পূজা রানী ভোরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+