ব্যাডমিন্টন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষে শ্রীকান্ত, কমনওয়েলথের মাঝেই এল সুখবর

ব্যাডমিন্টন বিশ্ব ক্রমতালিকায় শীর্ষস্থান পেলেন ভারতীয় তারকা কিদাম্বি শ্রীকান্ত।

ব্যাডমিন্টন বিশ্ব ক্রমতালিকায় শীর্ষস্থান পেলেন ভারতীয় তারকা কিদাম্বি শ্রীকান্ত। ব্যাডমিন্টন বিশ্ব ফেডারেশন এদিন তালিকা প্রকাশ করেছে। সেখানে ডেনমার্কের ভিক্টর অ্যালেক্সেনকে সরিয়ে প্রথম স্থানে উঠে এসেছেন শ্রীকান্ত।

ব্যাডমিন্টন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষে শ্রীকান্ত, কমনওয়েলথের মাঝেই এল সুখবর

পুরুষদের সিঙ্গলস বিভাগে ৭৬,৮৯৫ পয়েন্ট রয়েছে শ্রীকান্তের ঝুলিতে। মালয়েশিয়ান ওপেন খেতাব না ধরে রাখতে পারায় ১৬৬০ পয়েন্ট হারান অ্যালেক্সেন। যার ফলে শ্রীকান্ত শীর্ষস্থানে উঠে এলেন।

গতবছর এপ্রিলের ৪-৯ তারিখের মধ্যে মালয়েশিয়ান ওপেন হয়েছিল। তবে এবছর তার সময় পিছিয়ে ২৬ জুন থেকে ১ জুলাই করে দেওয়া হয়েছে। কমনওয়েলথ গেমস হওয়ার কারণেই এই সিদ্ধান্ত।

কমনওয়েলথের মিক্সড ডাবলসে সোনা জিতেছেন শ্রীকান্ত। এবং ব্যক্তিগত ইভেন্টে এগিয়ে চলেছেন। কমনওয়েলথ থেকে আর কোনও পদক শ্রীকান্ত আনতে পারেন কিনা সেটাই দেখার।

২০১৫ সালে সাইনা নেহওয়াল ব্যাডমিন্টনে শীর্ষস্থান দখল করেছিলেন কিছু সময়ের জন্য। তবে পুরুষ বিভাগে প্রথম ভারতীয় হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন শ্রীকান্ত।

ডেনমার্কের ভিক্টর অ্যালেক্সেন ৭৫,৪৭০ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে ও কোরিয়ায় সন ওয়ান হো ৭৪৬৭০ পয়েন্ট পেয়ে ক্রমতালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+