Paris Olympics: প্রস্তুতিতে খামতি নেই নীরজদের, বিদেশের তিন কেন্দ্রে প্রশিক্ষণ নিয়েই যাচ্ছেন প্যারিসে

মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাবে প্যারিস অলিম্পিক্স। এবারহ রেকর্ড সংখ্যক পদকের লক্ষ্য নিয়েই প্যারিসে যাচ্ছে ভারতীয় দল। অ্যাথলিটরা যাতে সবরকম পরিষেবা পান, তারজন্য সচেষ্ট আইওএ। এমনকি অলিম্পিক্সের আগে যাতে অ্যাথলিটরা সঠিকভাবে প্রস্তুতি নিতে পারেন তারজন্যও একাধিক পরিকল্পনা নিয়েছে আইওএ। অলিম্পিক গেমস ২৬ জুলাই থেকে ১১ আগস্ট এবং প্যারালিম্পিক ২৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

টোকিও অলিম্পিক্সে ভারত প্রথমবারের জন্য ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পদক জয় লাভ করে। এবারও ভারতীয় অ্যাথলেটিক্স টিমকে নিয়ে রয়েছে পাহাড় প্রমাণ প্রত্যাশা।অলিম্পিকের জন্য ৩০ -সদস্যের ভারতীয় অ্যাথলেটিক্স দল ট্র্যাক এবং ফিল্ড প্রতিযোগিতা শুরুর চার দিন আগে ২৮ জুলাই প্যারিসে একত্রিত হওয়ার আগে তাদের প্রস্তুতির শেষ পর্যায়ে বিদেশে তিনটি ভিন্ন ভেন্যুতে প্রশিক্ষণ নেবে।

india athletics

পোল্যান্ডের স্পালায় অলিম্পিক স্পোর্টস সেন্টার, তুরস্কের আন্টালিয়া এবং সুইৎজারল্যান্ডের সেন্ট মরিৎজ এই তিনটি স্থানে ভারতীয় অ্যাথলেটিক্স দলের সদস্যরা তাদের প্রস্তুতির শেষ পর্যায়ের প্রশিক্ষণ নেবেন। ভারতীয় অ্যাথলেটিক্স দলের প্রধান কোচ রাধাকৃষ্ণান নায়ার বলেছেন, "জাতীয় অ্যাথলেটিক্স দলের সদস্যরা অলিম্পিক গেমসের প্রস্তুতির জন্য বিভিন্ন স্থানে প্রশিক্ষণ নেবে, তবে ২৮ জুলাই প্যারিসে একত্রিত হবে।"

অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়ন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া তুরস্কের আন্টালিয়ায় বর্তমানে আছেন। রাধাকৃষ্ণান নায়ার বলেছেন, নীরজ চোপড়া ইতিমধ্যে তুরস্কে পৌঁছেছেন এবং ২৮ জুলাই প্যারিসে পৌঁছাবেন।" ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স রোড টু প্যারিস সিস্টেমে তাদের ক্রম তালিকার উপর ভিত্তি করে লং জাম্পার জেসউইন অলড্রিন এবং ৫০০ মিটার দৌড়বিদ অঙ্কিতা ধিয়ানিকে যুক্ত করে ভারতীয় অ্যাথলেটিক্স দলের সদস্য সংখ্যা ৩০ হয়েছে।

চার রেস ওয়াকার - অক্ষদীপ সিং, পরমজিৎ সিং বিষ্ট, বিকাশ সিং, সুরজ পানওয়ার - এবং ট্রিপল জাম্পার আবদুল্লাহ আবুবকর বর্তমানে বেঙ্গালুরুতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কেন্দ্রে প্রশিক্ষণ নিচ্ছেন। অবিনাশ সাবলে এবং পারুল চৌধুরী সুইজারল্যান্ডের সেন্ট মরিটজে প্রশিক্ষণ নিচ্ছেন বর্তমানে।

ভারতীয় অ্যাথলেটিক্স দলের প্রধান কোচ বলেছেন, "সাবেল এবং পারুল ২৪ জুলাই পোল্যান্ডে অ্যাথলিটদের গ্রুপে যোগ দেবেন এবং তারপর প্যারিসে যাবেন, অঙ্কিতা বর্তমানে বেঙ্গালুরুর বাইরে রয়েছে।" এশিয়াডে ভালো পারফরম্যান্স করেছে ভারতীয় অ্যাথলেটিক্স দল। ফলে ভারতীয় দলকে নিয়ে এবারের অলিম্পিক্সে অনেক বেশি প্রত্যাশা থাকবে। বিশেষ করে নীরজের শেষ অলিম্পিক্সে সোনা জয়ের পর থেকেই চিত্রটা বদলে গিয়েছে। আইওএ প্রস্তুতিতে কোন ফাঁক রাখতে চাইছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+