Paris Olympics: প্যারিসের গেমস ভিলেজে থাকছে ভারতীয় মেনু, অ্যাথলিটদের পুষ্টির দিকে বাড়তি নজর আইওএ-র
মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাবে প্যারিস অলিম্পিক্স। এবার রেকর্ড সংখ্যক পদকের লক্ষ্য নিয়েই প্যারিসে যাচ্ছে ভারতীয় দল। অ্যাথলিটরা যাতে সবরকম পরিষেবা পান, তারজন্য সচেষ্ট আইওএ। প্যারিসে ভারতীয় ক্রীড়াবিদদের খাবারের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে ভারতীয় অলিম্পিক সংস্থা।
এবার প্যারিসে গিয়ে দেশীয় খাবারের স্বাদ পাবেন ভারতীয় অ্যাথলিটরা। চিকেন টিক্কা মশালা থেকে চেন্নাই চিংড়ি এমনকি বাটার চিকেন পর্যন্ত ভারতীয় ক্রীড়াবিদদের জন্য প্যারিস অলিম্পিকের সময় গেমস ভিলেজের মেনুতে থাকছে। লাঞ্চ এবং ডিনার মেনুতে এই সুস্বাদু দেশীয় পদগুলিই উপভোগ করতে পারবেন অ্যাথলিটরা। ক্রীড়াবিদদের জন্য শুধু আমিষ পদই নয় এমনকি নিরামিষ এবং গ্লুটেন-মুক্ত খাবারের বিকল্পও রয়েছে।

একইসঙ্গে ভারতীয় দলের প্রধান পুষ্টিবিদ আরও বলেন, আমি প্রত্যেক অ্যাথলিটের পুষ্টিবিদদের সাথে যোগাযোগ করেছি এবং আমরা তাদের সঙ্গে কথা বলেই মেনুটি ভাগ করেছি। সেই অনুসারেই গেমস ভিলেজের মধ্যে খাবারের মেনু ঠিক করা হয়েছে। যে সমস্ত ক্রীড়াবিদরা ব্যক্তিগত পুষ্টিবিদরা ভ্রমণ করছেন না, আমরা তত্ত্বাবধান করব ক্রীড়াবিদরা কি খাচ্ছেন , তাঁরা সঠিক ডায়েট প্ল্যান অনুসরণ করছেন কিনা।'
এই উদ্দেশ্যে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন দেশী ক্রীড়াবিদদের জন্য একটি ব্যাপক খাদ্য ও পুষ্টি নির্দেশিকা তৈরি করেছে, যা ভারতের ১২০ জনের -শক্তিশালী দলকে তাদের পুষ্টির পরিকল্পনা করতে এবং তাদের পুনরুদ্ধারের লক্ষ্য পূরণ করতে সাহায্য করবে। এই নির্দেশিকা অনুসারে প্যারিসের গেমস ভিলেজের আভ্যন্তরে ভারতীয় অ্যাথলিটরা কী খাবেন সেই বিষয়ে বলা হয়েছে।
আইওএ-নিযুক্ত প্রধান পুষ্টিবিদ আরাধনা শর্মা জানিয়েছেন, বর্তমান খেলাধুলার সঙ্গে পুষ্টির নিবিড় যোগ রয়েছে। ক্রীড়াবিদদের প্রতিযোগিতার আগে এবং চলাকালীন সর্বোত্তম ক্যালোরি জন্য তাদের পুষ্টির পরিকল্পনা করা হয়েছে। আমাদের লক্ষ্য হল ক্রীড়াবিদদের তাদের অলিম্পিক যাত্রায় সর্বোত্তমভাবে সাহায্য করা।"
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রথমবারের মতো, চিকিৎসক দীনেশ পারদিওয়ালার নেতৃত্বে ১৩ সদস্যের একটি মেডিকেল টিম একত্র করেছে, যার মধ্যে দুইজন পুষ্টিবিদ ড. শর্মা এবং মিহিরা খোপকার রয়েছে৷ আইওএ বিশ্বাস করে যে পদক পাওয়ার জন্য শুধু অ্যাথলিটদের পরিশ্রমই যথেষ্ট নয় একইসঙ্গে সঠিক পরিকল্পনার প্রয়োজন।












Click it and Unblock the Notifications