টোকিও পৌঁছে তীব্র অস্বস্তিতে পড়তে পারেন ভারতীয় অ্যাথলিটরা, কেন এমন বললেন বাত্রা?

টোকিও পৌঁছে তীব্র অস্বস্তিতে পড়তে পারেন ভারতীয় অ্যাথলিটরা, কেন এমন বললেন বাত্রা?

অলিম্পিকে অংশ নিতে টোকিও পৌঁছেই তীব্র অস্বস্তিতে পড়তে হতে পারে ভারতীয় অ্যাখলিটদের! বিষয়টির আগেভাগেই দিয়ে রাখলেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশেনের সভাপতি নরিন্দর বাত্রা। এ সংক্রান্ত এক বৈঠকের পর তিনি এ কথা জানিয়েছেন। ঠিক কী বলেছেন বাত্রা।

হয়রানির শিকার হতে হবে ভারতীয় অ্যাথলিটদের

হয়রানির শিকার হতে হবে ভারতীয় অ্যাথলিটদের

অলিম্পিক খেলতে টোকিও পৌঁছে ভারতীয় অ্যাথলিটদের হয়রানির শিকার হতে হবে বলে আগাম পূর্বাভাস দিয়েছেন নরিন্দর বাত্রা। Chef De Mission-এর বৈঠক শেষ করার পর শুক্রবার ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির তরফে দেশের অ্যাথলিটদের মানসিক প্রস্তুতি নিতে বলে দিয়েছেন। কারণ টোকিও-তে যে পরিস্থিতি মোটেই সুবিধার হবে না, তা জানাতে ভোলেননি বাত্রা।

নেই স্বেচ্ছাসেবক

নেই স্বেচ্ছাসেবক

টোকিও বিমানবন্দরে দুরাবস্থার কিছুটা বর্ণনা দিয়েছেন নরিন্দর বাত্রা। বলেছেন অলিম্পিকে অংশ নিতে চলা অ্যাথলিটদের অভ্যর্থনার জন্য বিমানবন্দরে স্বেচ্ছাসেবকদের রাখা হয়নি। ফলে করোনা ভাইরাসের আবহে অ্যাথলিটদের কী করতে হবে, কোন বিধি মানতে, তার কোনও স্পষ্ট চিত্র পাওয়া যাচ্ছে না বলেও জানিয়েছেন ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি। বাকি দেশগুলির সঙ্গে আলোচনা করে বাত্রা জানতে পেরেছেন যে টোকিও পৌঁছে অ্যাথলিটদের ইমিগ্রেশনের জন্য চার ঘণ্টা অপেক্ষা করতে হবে। এই সময়ে পিভি সিন্ধু, মেরি কম খাবার এবং জল ছাড়াই কাটাতে হবে বলেও জানিয়েছেন নরিন্দর। অন্যান্য দেশের যে অ্যাথলিটরা টোকিও পৌঁছেছেন, তাঁদেরও একই রকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলেও জানিয়েছেন বাত্রা।

টোকিও রওনা

টোকিও রওনা

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আগামী ১৭ জুলাই ভারত ছাড়ছে ভারতীয় অ্যাথলিটদের প্রথম দল। ১৮ জুলাই তাদের টোকিও পৌঁছনোর কথা। সদ্য বিশ্বকাপ খেলা ওঠা ভারতীয় শুটাররা আগামা ১৭ জুলাই ক্রোয়েশিয়া থেকে টোকিওর বিমান ধরবেন। তাঁরা ১৮ জুলাই জাপান পৌঁছবেন বলে জানানো হয়ছে।

ভারত থেকে মোট কত অ্যাথলিট

ভারত থেকে মোট কত অ্যাথলিট

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, টোকিও গেমসে অংশ নিতে চলেছেন দেশের ১২৬ জন অ্যাথলিট। তাঁদের সঙ্গে ৭৫ জন সাপোর্ট স্টাফও যাচ্ছেন বলে জানানো হয়েছে। সবমিলিয়ে ভারত থেকে মোট ২০১ জন টোকিওগামী বিমান ধরতে চলেছেন। আগামী অলিম্পিকে অংশ নিতে চলা ভারতীয় অ্যাথলিটদের মধ্যে ৫৬ শতাংশ পুরুষ ও ৪৪ শতাংশ মহিলা বলে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে। টোকিওগামী অ্যাথলিটদের মধ্য ৭৮ জন কোটার ভিত্তিতে যোগ্যতা অর্জন করেছেন। ২০২১ অলিম্পিকে ভারতীয়রা ৮৫টি পদক স্থানের জন্য লড়াই করবেন বলে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+