টোকিও অলিম্পিক থেকে ছিটকে গিয়ে আবেগঘন বার্তা হিমা দাসের, লক্ষ্য ২০২২

টোকিও অলিম্পিক থেকে ছিটকে গিয়ে আবেগঘন বার্তা হিমা দাসের, ভাইরাল পোস্ট

চোটের কারণে টোকিও অলিম্পিক থেকে ছিটকে গিয়ে আবেগঘন বার্তা লিখলেন ভারতীয় অ্যাথলিট হিমা দাস। যা পড়ে আবেগতাড়িত হয়েছেন অনেকে। সেই আবহেই ফিরে আসার বার্তাও দিয়েছেন অসমের অ্যাথলিট। হিমার পাশে দাঁড়িয়েছেন দেশের ক্রীড়াপ্রেমীরা। ভাইরাল হয়েছে অ্যাথলিটের সেই পোস্ট।

টোকিও অলিম্পিক থেকে ছিটকে গিয়ে আবেগঘন বার্তা হিমা দাসের, লক্ষ্য ২০২২

১০ দিন আগে পাতিয়ালায় শেষ হওয়া চোটের কারণে জাতীয় আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০ ও ৪x৪০০ মিটার রিলে ফাইনালে অংশই নিতে পারেননি হিমা। একই কারণে ২০০ মিটার ইভেন্ট থেকেও তাঁকে পিছিয়ে আসতে হয়েছিল। ফলে টোকিও অলিম্পিকের ৪x৪০০ মিটার রিলে ইভেন্ট থেকে হিমার নাম কাটা গিয়েছিল এর আগেই। একই ভাবে ১০০ এবং ২০০ মিটার স্প্রিন্ট ইভেন্ট থেকেও ছিটকে গেলেন অসমের অ্যাথলিট। সোমবার ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রকাশিত টোকিওগামী অ্যাথলিটদের তালিকা থেকে বাদ পড়তে দেখে হতাশ হয়েছিলেন দেশের ক্রীড়াপ্রেমীরাও।

হতাশ হয়েছেন হিমা দাস নিজেও। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি এক আবেগঘন বার্তা লিখেছেন। যেখানে তিনি জানিয়েছেন যে চোটের কারণেই টোকিও অলিম্পিকের ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট ইভেন্টে তিনি অংশ নিতে পারছেন না। তিনি গেমসে যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় ধাপ অতিক্রম করতে পারেননি বলেও জানিয়েছেন হিমা। তবু দৃঢ় চিত্তে নিজের কোচ, সাপোর্ট স্টাফ, টিমমেটদের ধন্যবাদ জানিয়েছেন অসমের অ্যাথলিট। আরও শক্তিশালী হয়ে ফিরে আসার বার্তাও দিয়েছেন হিমা। ২০২২ সালের কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের দেশের মুখ উজ্জ্বল করাই তাঁর লক্ষ্য বলে তিনি জানিয়েছেন।

সোমবার ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, টোকিও গেমসে অংশ নিতে চলেছেন দেশের ১২৬ জন অ্যাথলিট। তাঁদের সঙ্গে ৭৫ জন সাপোর্ট স্টাফও যাচ্ছেন বলে জানানো হয়েছে। সবমিলিয়ে ভারত থেকে মোট ২০১ জন টোকিওগামী বিমান ধরতে চলেছেন। আগামী অলিম্পিকে অংশ নিতে চলা ভারতীয় অ্যাথলিটদের মধ্যে ৫৬ শতাংশ পুরুষ ও ৪৪ শতাংশ মহিলা বলে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে। টোকিওগামী অ্যাথলিটদের মধ্য ৭৮ জন কোটার ভিত্তিতে যোগ্যতা অর্জন করেছেন। ২০২১ অলিম্পিকে ভারতীয়রা ৮৫টি পদক স্থানের জন্য লড়াই করবেন বলে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+