Vinesh Phogat: অবসর ভেঙে কুস্তিতে ফিরছেন ভিনেশ? গ্রামে ফিরেই ফের লড়াইয়ের বার্তা কুস্তিগীরের
শরীরে অতিরিক্ত ওজনের কারণে অলিম্পিক্সের মঞ্চে বাতিল হওয়ার পরই প্রবল অভিমানে অবসর ঘোষণা করেন ভিনেশ ফোগাট। এরপর কেটে গিয়েছে এক সপ্তাহের বেশি সময়। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। দেশের ফিরে পদকজয়ীদের মতোই অভ্যর্থনা পেয়েছেন ভিনেশ। এবার কি অবসর ভেঙে আবার কুস্তিতে ফিরবেন ভিনেশ?
পদকজয়ীদের যেভাবে বরণ করে নিয়েছিলেন দিল্লির ক্রীড়াপ্রেমী মানুষ, ঠিক একইভাবে শনিবার রাজকীয়ভাবেই স্বাগত জানানো হয় ভিনেশকেও। ভারতের প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে অলিম্পিক্সের ফাইনালে ওঠেছিলেন ভিনেশ। দিল্লি বিমানবন্দর থেকে হরিয়ানায় তাঁর গ্রাম সর্বত্রই ভিনেশকে ঘিরে চলেছে উচ্ছাস ও উন্মাদনা। দেশবাসীর কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে ভিনেশও অবসরের সিদ্ধান্ত পুনবিবেচনা করছেন।

ভিনেশ জানিয়েছেন, ফাইনালে ওঠার পরও পদক না পাওয়ায় তাঁর মনে গভীর ক্ষত তৈরি করেছিল। এটা সারতে সময় লাগবে কিন্তু আমি আমার দেশ, পরিবার এবং গ্রামের মানুষদের ধন্যবাদ জানাতে চাই তাদের ভালোবাসার জন্য। তাদের অকৃত্রিম ভালোবাসা আমার ক্ষত সারাতে সাহায্য করবে। তবে আমি এখনই বলতে পারছি না যে কুস্তি সম্পূর্ণ ছেড়ে দিয়েছি বা কুস্তি চালিয়ে যাব কিনা।'
একইসঙ্গে ভিনেশ বলেছেন, দেশবাসী আমাকে যে সাহস দিয়েছেন আমি তা সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের লড়াই শেষ হয়নি। আমি কুস্তির একটি অংশ (লড়াই) অতিক্রম করেছি কিন্তু তাও সম্পূর্ণ করা যায়নি। এটি একটি দীর্ঘ লড়াই, আমরা গত এক বছর ধরে এটি লড়াই করে আসছি এবং এটি অব্যাহত থাকবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সত্যের জয় হোক।'
কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে অবসর ভেঙে কি ফিরছেন ভিনেশ? শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্টে সেই জল্পনা উস্কে দিয়েছেন। ভিনেশ লিখেছিলেন, হয়তো আলাদা পরিস্থিতিতে আমি ২০৩২ সাল পর্যন্ত খেলতে পারব। কারণ, আমার মধ্যে লড়াই এবং কুস্তি সব সময় অটুট থাকবে। আমি ভবিষ্যৎ বলতে পারি না। আমি জানি না যে আমার জন্য ভবিষ্যতে কী আছে বা এই যাত্রায় আমার জন্য কী অপেক্ষা করছে।'












Click it and Unblock the Notifications