India At Olympics: অলিম্পিক্সে ভারতের সেরা সাফল্য হকিতে, আজ অবধি কতগুলি পদক এসেছে দেশে?

India At Olympics: ১০০ বছর পর প্যারিসে তৃতীয়বার অলিম্পিক্সের আসর বসতে চলেছে। ১৯০০ এবং ১৯২৪ সালের পর এই প্রথম।

২৬ জুলাই শুরু হয়ে অলিম্পিক্স চলবে ১১ অগাস্ট পর্যন্ত। স্বস্তির খবর, ভারতের সমস্ত অ্যাথলিট ফিট। ফলে নীরজ চোপড়ার ফিটনেস নিয়ে জল্পনাতেও পড়ল ইতি।

India At Olympics

আজ অবধি ভারত অলিম্পিক্সের আসর থেকে মোট ৩৫টি পদক জিতেছে। তার মধ্যে রয়েছে ১০টি সোনা, ৯টি রুপো, ১৬টি ব্রোঞ্জ। সবচেয়ে বেশি ১২টি পদক এসেছে ফিল্ড হকি থেকে। ৮টি সোনা, ১টি রুপো ও তিনটি ব্রোঞ্জ।

শ্যুটিংয়ে ভারত ১টি সোনা, ২টি রুপো ও ১টি ব্রোঞ্জ, এই চারটি পদক জিতেছে। জ্যাভলিনে টোকিও অলিম্পিক্সে নীরজ চোপড়ার সোনা ছিল অলিম্পিক অ্যাথলেটিক্সে ভারতের সেরা সাফল্য। অ্যাথলেটিক্সে ভারত ১টি সোনা, ২টি রুপো জিতেছে।

কুস্তিতে ভারত অলিম্পিক্স থেকে ২টি রুপো ও পাঁচটি ব্রোঞ্জ জিতেছে। ব্যাডমিন্টন থেকে এসেছে ১টি রুপো ও ২টি ব্রোঞ্জ। বক্সিংয়ে তিনটি ব্রোঞ্জ ও টেনিসে ১টি ব্রোঞ্জ জিতেছে ভারত। টেনিসের ব্রোঞ্জটি জেতেন লিয়েন্ডার পেজ।

অলিম্পিক্সের ইতিহাসে ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন নর্মান প্রিচার্ড। ১৯০০ সালে প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ২০০ মিটার হার্ডলসে রুপো। তার কয়েক দিন পর পুরুষদের ২০০ মিটারেও রুপো জেতেন প্রিচার্ড। যাঁর জন্ম হয়েছিল কলকাতাতেই। ফলে ভারতের হয়ে অলিম্পিক্সে প্রথম পদক ও মাল্টি ইভেন্টে ব্যক্তিগত পদকজয়ীর রেকর্ড প্রিচার্ডের দখলে।

স্বাধীনতার পর ব্যক্তিগত বিভাগে প্রথম পদক জেতেন কেডি যাদব। ১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিক্সে কুস্তিতে ব্রোঞ্জ জেতেন তিনি। ভারত ফিল্ড হকিতে প্রথম সোনা জিতেছিল ১৯২৮ সালে আমস্টারডাম অলিম্পিক্সে। স্বাধীনতার পর ভারতীয় হকি দল অলিম্পিক্সে প্রথম সোনা জেতে ১৯৪৮ সালে লন্ডন অলিম্পিক্সে।

অলিম্পিক্সের আসরে ব্যক্তিগত বিভাগে প্রথম সোনা অভিনব বিন্দ্রা জিতেছিলেন ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সের শ্যুটিংয়ে। স্বাধীনতার পর মাল্টি ইভেন্টে পদক জেতার নজির রয়েছে সুশীল কুমার। তিনি ২০০৮ সালে বেজিং ও ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে কুস্তিতে যথাক্রমে ব্রোঞ্জ ও রুপো জেতেন।

ভারতের মহিলাদের মধ্যে প্রথম অলিম্পিক্স পদক জেতেন কর্ণম মালেশ্বরী। ২০০০ সালের সিডনি অলিম্পিক্সে মালেশ্বরী ভারোত্তোলনে ব্রোঞ্জ জিতেছিলেন। প্রথম মহিলা হিসেবে অলিম্পিক্সে একাধিক পদক জয়ের রেকর্ড রয়েছে পিভি সিন্ধুর দখলে। তিনি ২০১৬ সালে রিও ডি জেনেইরো অলিম্পিক্সে রুপো ও ২০২০ সালের টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+