ডিসকাসে ভারতকে ব্রোঞ্জ এনে দিলেন পুনিয়া
২০১৮ এশিয়ান গেমসে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতলেন সীমা পুনিয়া।
চলতি এশিয়ান গেমসে ডিসকাস থ্রোয়ে ভারতকে ব্রোঞ্জ পদক এনে দিলেন সীমা পুনিয়া। ৬২.২৬ মিটার থ্রো করে ডিসকাস থ্রোয়ে ভারতকে ব্রোঞ্জ এনে দিলেন এই তিনি।

ফাইনাল রাউন্ডে শুরু থেকেই ছন্দে ছিলেন পুনিয়া। মাঝে একটা সময় ছন্দ হারালেও ব্রোঞ্জ পাওয়া থেকে তাঁকে রোখা যায়নি। সেরা থ্রো করে ভারতের ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন তিনি।
এই ইভেন্টে সোনা জিতেছেন চিনের চিন ইয়াং। ৬৫.১২ মিটার থ্রো করে সোনা নিশ্চিত করেন চিনের এই প্রতিযোগী। ৬৪.২৫ মিটার থ্রো করে পোডিয়ামের দ্বিতীয়স্থানে শেষ করে রুপো নিশ্চিত করেন চিনের ফেং বিন।












Click it and Unblock the Notifications