শুটিং বিশ্বকাপে ভারতের ১৩তম সোনা এল শনিবার, মোট পদক ২৭

শুটিং বিশ্বকাপে ভারতের ১৩তম সোনা এল শনিবার, মোট পদক ২৭

শুটিং বিশ্বকাপে ভারতের ১৩তম সোনা এল শনিবার। ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তলের মিক্সড ইভেন্টে প্রথম হয়েছেন ভারতের ১৮ বছরের বিজয়বীর সিধু এবং ১৬ বছরের তেজস্বিনী। একই ইভেন্ট থেকে রূপোও জিতেছে ভারত। পুরুষদের ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তল ইভেন্ট থেকেও রূপো জিতেছেন বিজয়বীর। সব মিলিয়ে চলতি প্রতিযোগিতায় মোট ১৩টি সোনা হাসিল করল ভারত। ৮টি রূপো এবং ৬টি ব্রোঞ্জও গিয়েছে ভারতীয় শুটারদের ঝুলিতে। টোকিও অলিম্পিকের আগে এমন পারফরম্যান্স গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।

শুটিং বিশ্বকাপে ভারতের ১৩তম সোনা এল শনিবার, মোট পদক ২৭

শনিবার দিল্লির কর্নি সিং রেঞ্জে ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ভারতেরই গুরপ্রীত সিং ও অশোক অভিদনয়া জুটির বিরুদ্ধে মোকাবিলায় নেমেছিলেন বিজয়বীর সিধু এবং তেজস্বিনী জুটি। ৯ পয়েন্ট নিয়ে প্রথম স্থান দখল করে ভারতীয় জুটি। ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেও শেষ করেছে ভারতীয় জুটি। পুরুষদের ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তল ইভেন্ট থেকে রূপো জিতে ভারতের পদক সংখ্যা বাড়িয়েছেন ১৮ বছরের বিজয়বীর।

শুক্রবার পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের দলগত ইভেন্ট থেকে সংশ্লিষ্ট পদক জিতেছে নীরজ কুমার, স্বপ্নীল কুসালে ও চেইন সিংয়ের জুটি। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের মিক্সড টিম ইভেন্টে এই পদক জিতেছেন ভারতের তেজস্বিনী সাওয়ান্ত এবং সঞ্জীব রাজপুত। ওই ইভেন্ট থেকে ব্রোঞ্জও জিতেছে ভারতের সুনিধি চৌহান ও ঐশ্বর্য প্রতাপ সিং তোমর জুটি।

এর আগে মহিলাদের ২৫ মিটার গ্রুপ পিস্তলে প্রথম স্থান দখল করলেন মনু ভাকের, রাহি স্বর্ণবত ও চিঙ্কি যাদব। একই দিনে মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের দলগত ইভেন্ট থেকে রূপো জিতেছেন ভারতীয় মহিলারা। এর আগে চলতি বিশ্বকাপের ৫০ মিটার রাইফেলের থার্ড পজিশন ইভেন্ট থেকে সোনা জেতেন ভারতের ঐশ্বরী প্রতাপ সিং তোমর। মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্ট থেকে সোনা, রূপো এবং ব্রোঞ্জ জিতেছে ভারতীয় দল। স্কিট মিক্সডের দলগত বিভাগে ভারতের হয়ে সোনা জিতেছে গনেমত শেখোঁ এবং অঙ্গদ বীর সিং বাজওয়া জুটি।

১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্ট থেকে সোনা জিতেছে মনু ভাকের ও সৌরভ চৌধুরী জুটি। একই ইভেন্ট থেকে ব্রোঞ্জ পদক জিতেছে ভারতের যশস্বিনী দেসওয়াল ও অভিষেক ভার্মার জুটি। আইএসএসএফ বিশ্বকাপের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন ভারতের যশস্বিনী দেসওয়াল। রূপো জিতেছেন ভারতেরই মনু ভাকের।

শুটিং বিশ্বকাপে ভারতকে প্রথম পদক এনে দেন দিব্যাংশ পানওয়ার। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন জয়পুরের শুটার। ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে রুপো জিতেছেন ভারত। ভারতের এই দলে ছিলেন দীপক কুমার, পঙ্কজ কুমার ও ঐশ্বর্য প্রতাপ সিং তোমর। ১০ মিটার এয়ার পিস্তলে মহিলাদের দলগত ইভেন্টে রূপো জেতেন ভারতীয় মহিলারা।

সবমিলিয়ে চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ২৭টি পদক জিতেছে ভারত। পদক তালিকায় আয়োজক দেশের ধারেকাছে কোনও দেশ নেই। দ্বিতীয় স্থানে থাকা আমেরিকার সঙ্গে ভারতের পদক সংখ্যার পার্থক্য অনেক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+